BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

তিনদিনের জনকল্যাণ শিবির শুরু হয়েছে উদয়পুর মহকুমার অন্তর্গত টেপানিয়া আর.ডি.ব্লকে ।

তিনদিনের জনকল্যাণ শিবির শুরু হয়েছে উদয়পুর মহকুমার অন্তর্গত টেপানিয়া আর.ডি.ব্লকে ।

উদয়পুর প্রতিনিধি 


সরকারি সুবিধা সম্পর্কে জানার জন্য টেপানিয়া আর.ডি. ব্লকের উদ্যোগে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয় ব্লক ময়দানে ।

 এই শিবিরে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে শুভ উদ্বোধন করেন অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায় ।

 এছাড়া ছিলেন , গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, টেপানিয়া পঞ্চায়েত সমিতি চেয়ারপার্সন ঝর্ণা দাস , বিশিষ্ট সমাজসেবিকা সবিতা নাগ ও ব্লকের বিডিও অর্জুন দেবনাথ সহ প্রমূখ ।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

অনুষ্ঠানের ভাষণ রাখতে রাখতে গিয়ে অর্থমন্ত্রী বলেন , ভারতের প্রধানমন্ত্রী বারোটি বছর ধরে এই দেশের জন্য কাজ করে চলেছে ।

কেন্দ্রীয় এবং রাজ্য সরকার মানুষের সুবিধার্থে প্রতিটি গ্রামের পঞ্চায়েতের মাধ্যমে বিভিন্ন সুযোগ ও সুবিধা দিয়ে চলেছে। এখনো বহু মানুষ সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে অবগত নেই।

 তাই সে সকল নাগরিকদের জন্য সুবিধার কথা মাথায় রেখে এই ধরনের শিবির করা হচ্ছে বিভিন্ন ব্লকের মধ্যে।

অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন আগামী তিনদিন যেভাবে টেপানিয়া ব্লকে জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হবে তাতে করে বিভিন্ন সরকারি দপ্তরের যে প্রদর্শনী স্টল গুলি দেওয়া হয়েছে তাতে উপকৃত হবে নাগরিকরা।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

আগামী দিনে এই ধরনের কর্মসূচি আরও ব্লকের অধীন অনুষ্ঠিত হবে বলে জানান ব্লকের বিডিও অর্জুন দেবনাথ ।

পরে অর্থমন্ত্রীসহ অন্যান্য অতিথিদের হাত ধরে বিভিন্ন স্টলে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

 গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক সারা পরিলক্ষিত হয় ব্লকের জনকল্যাণ শিবিরে ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram