BREAKING :
(1) গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। (2) তেল ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় সমাধান মিলবে না, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রয়োজন আলোচনা, দাবি জয়শঙ্করের (3) ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জল ঢুকে পড়ল বিমানবন্দরে! প্রবল বর্ষণের পূর্বাভাস নয়ডা, গাজ়িয়াবাদেও

বন্ধুদের সাথে দিঘীর জলে নেমে মৃত্যু হল এক ছাত্রের ।

বন্ধুদের সাথে দিঘীর জলে নেমে মৃত্যু হল এক ছাত্রের ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর। ৬ সেপ্টেম্বর : 

বন্ধুদের সাথে জগন্নাথ দিঘীর জলে স্নান করতে নেমে প্রাণ হারিয়েছে দশম শ্রেণী পড়ুয়া এক ছাত্র । মৃত ছাত্রের নাম দেবজিৎ দে ।‌

ঘটনার বিবরণে জানা যায় , রবিবার বিকেল সাড়ে তিনটা নাগাদ চার থেকে পাঁচজন বন্ধু মিলে উদয়পুর জগন্নাথ দিঘীর পাড়ে ঘাটে বন্ধুরা সকলে স্নান করতে নামে।

 তার কিছু সময়ের মধ্যেই হঠাৎ করে দেবজিৎ জলের নিচে ডুবতে শুরু করে। তার সাথে থাকা অন্যান্য বন্ধুরা চিৎকার চেঁচামেচি শুরু করে এই ঘটনা দেখার সাথে সাথেই।

Must Read উদয়পুরেও স্পা সেন্টারকে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ। উদয়পুরেও স্পা সেন্টারকে ঘিরে উঠল চাঞ্চল্যকর অভিযোগ।

 পরবর্তী সময়ে আশপাশের লোকজন ছুটে আসে ছেলেটিকে বাঁচানোর জন্য। ঘটনার খবর দেওয়া হয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে এবং উদয়পুর মহকুমা শাসক

 থেকে শুরু করে পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার ছুটে আসে ঘটনাস্থলে। নামানো হয় স্থানীয় বিপর্যয় মোকাবেলা দল ও অগ্নি নির্বাপক কর্মীরা ।‌

কিন্তু তার মাঝে স্থানীয় একজন ন্যাশনাল সুইমার ছাত্রটিকে জলের নীচ থেকে উঠিয়ে নিয়ে আসে দীর্ঘ আড়াই ঘন্টার চেষ্টায় উদ্ধার হয় দেহটি।

 পরে দমকল কর্মীদের গাড়ি দিয়ে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় দেবজিৎ এর দেহটিকে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার দেবজিৎ কে

Also Read শিক্ষক দিবসের মঞ্চে উদয়পুরে বিশেষ আয়োজন, সম্মানিত হলেন শিক্ষক-শিক্ষিকারা শিক্ষক দিবসের মঞ্চে উদয়পুরে বিশেষ আয়োজন, সম্মানিত হলেন শিক্ষক-শিক্ষিকারা

 মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তের মধ্যেই গোটা উদয়পুর শহর এবং দেবজিৎ এর পরিবারের মধ্যে ব্যাপক শোকের ছায়া নেমে আসে।

জানা যায় উদয়পুর পোল্টি রোড এলাকার বাসিন্দা ছিল দেবজিৎ।‌ সে ডনবক্স স্কুলে পড়াশুনা করতো ।

এদিন তার সাথে থাকা সহপাঠীরা গোটা ঘটনার বিস্তারিত তুলে ধরেন। এই ধরনের মৃত্যুর ঘটনা গোটা উদয়পুর শহরকে স্তব্ধ করে দিয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram