নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৫ সেপ্টেম্বর :
ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা মহান দার্শনিক ও শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণনের ১৩৯ তম জন্মদিন উপলক্ষে উদয়পুর মহকুমা ভিত্তিক ৬৫ তম
জাতীয় শিক্ষক দিবস সাড়ম্বরে উদযাপন ও শব্দ অবসরপ্রাপ্ত প্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের শিক্ষক সম্মাননা প্রদান করা হয় উদয়পুর রাজর্ষি কলাক্ষেত্রে।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়। এছাড়া ছিলেন , বিধায়ক জীতেন্দ্র মজুমদার , গোমতী জিলা সভাধিপতি দেবল দেবরায় ,
শীতল চন্দ্র মজুমদার , ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড: অরবিন্দ মাহাতো সহ প্রমূখ। এদিনের অনুষ্ঠানের সকল অতিথিরা শিক্ষাবিদ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণানের
প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এদিনের অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন উদয়পুর বিদ্যালয় পরিদর্শক অলকানন্দ জমাতিয়া।
অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে পুর চেয়ারম্যান তথা বিশিষ্ট শিক্ষক শীতল চন্দ্র মজুমদার জানান, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি।
তিনি তামিলনাড়ুর এক দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মাদ্রাস খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
একই সাথে তিনি ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ও অধ্যাপনা করেছেন। এদিন সমস্ত অতিথিরা উনার জীবনী নিয়ে দীর্ঘ আলোচনা করেছেন।
পাশাপাশি যে সকল শিক্ষক -শিক্ষিকারা পরলোক গমন করেছেন তাদের প্রতি এক মিনিট নীরবতা পালন করা হয়।
গোটা অনুষ্ঠানে ব্যাপক সাড়া পরিলক্ষিত হয় এদিন।