BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

কোয়েইফাংয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু!

কোয়েইফাংয়ে জলে ডুবে এক ব্যক্তির মৃত্যু!

নিজস্ব প্রতিনিধি , কোয়েইফাং :- 

দক্ষিণ ত্রিপুরা জেলার অন্তর্গত শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি বিধানসভায় কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির জলে ডুবে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও পুলিশ। মৃত ব্যক্তির নাম বাবুল মগ। 


মঙ্গলবার সকালে শান্তিরবাজার মহকুমার জোলাইবাড়ি  বিধানসভা অন্তর্গত কোয়েইফাং বীরবন্ত পাড়ায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় জোলাইবাড়ি ফায়ার সার্ভিস এবং দেবদারু  ফাঁড়ি থানার পুলিশকে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীর  ও শান্তির বাজার মহকুমার শাসকের ডিস্টার ম্যানেজমেন্ট ।

দীর্ঘ প্রচেষ্টার পর জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার করা হয়। পরে দেহটি কোয়েইফাং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম বাবুল মগ, বয়স আনুমানিক ৪০ বছর। তাঁর পিতার নাম কেপরু মগ। তিনি কোয়েইফাং এলাকার বীরবন্ত পাড়ার স্থায়ী বাসিন্দা ছিলেন।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

 ঘটনার খবর ছড়িয়ে পড়তেই আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা স্বাস্থ্য কেন্দ্রে ভিড় জমান। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জলে ডুবে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবুল মগ দীর্ঘদিন ধরে খিঁচুনি বা মৃগী রোগে ভুগছিলেন। সেই কারণে তিনি অসাবধানতাবশত জলাশয়ে পড়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।


দেবদারু ফাঁড়ি থানার এস আই বকুল রিয়াং জানান, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 পাশাপাশি প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থাও গ্রহণ করা হবে। এই আকস্মিক ও মর্মান্তিক ঘটনায় গোটা কোয়েইফাং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। প্রতিবেশীরাও গভীর শোক প্রকাশ করেছেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram