BREAKING :
(1) ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র ‘চলো সংসদ’ কর্মসূচিতে কোনও অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। আইনবিরুদ্ধ কোনও কাজও করেনি বাহিনী। সুপ্রিম কোর্টে জমা দেওয়া হলফনামায় এমনটাই জানাল দিল্লি পুলিশ। (2) সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা (ডিএ)-র ৬৫ শতাংশ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে এমনটাই জানাল রাজ্য। যদিও রাজ্যের সরকারি কর্মীদের একাংশের দাবি, অনেকেই এখনও ডিএ-র টাকা পাননি। (3) রামমন্দিরের প্রণামী চুরিতে জড়িত নন! ট্রাস্টের পদত্যাগী কর্তা চম্পতকে ক্লিনচিট দিল উত্তরপ্রদেশ সরকারের সিট

নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক একদিনের কর্মশালা।

নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক একদিনের কর্মশালা।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

 শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়ার বার্তা নিয়ে উদয়পুরের নেতাজি সুভাষ মহাবিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হলো মানসিক স্বাস্থ্য বিষয়ক

 একদিনের কর্মশালা। ন্যাশনাল হেলথ মিশন, ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতাল এবং এন.এস. মহাবিদ্যালয়ের কাউন্সেলিং ক্লাবের যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়।

 অনুষ্ঠানের উদ্বোধন করেন উদয়পুর পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, বর্তমান সময়ে মানুষের জীবনযাত্রায় মানসিক চাপ ও উদ্বেগের মাত্রা বাড়ছে।

Must Read মেলাঘর হাসপাতালে রোগী-পরিজনদের ভোগান্তি চরমে মেলাঘর হাসপাতালে রোগী-পরিজনদের ভোগান্তি চরমে

 তাই শরীরের সুস্থতার পাশাপাশি মনের সুস্থতার দিকেও বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বিশেষ করে শিক্ষার্থীদের বিভিন্ন মানসিক সমস্যা, পড়াশোনার চাপ ও ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের বিষয়গুলো

 নিয়ে খোলামেলা আলোচনা করা এবং প্রয়োজনে কাউন্সেলিং গ্রহণ করার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।


কর্মশালায় উপস্থিত ছিলেন নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সুধন দেবনাথ, কলেজের শিক্ষক সচিব পার্থ সারথি দেবরায়,

ত্রিপুরা সুন্দরী মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিক ডা. জয়দেব দেববর্মা-সহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

Also Read বর্ষায় বেহাল জাতীয় সড়ক, দুর্ভোগে আমজনতা গর্জি রেল স্টেশনের মুখে ৮ নম্বর জাতীয় সড়কের করুণ দশা, বারবার জোড়াতালি দিয়েও মিলছে না স্থায়ী সমাধান বর্ষায় বেহাল জাতীয় সড়ক, দুর্ভোগে আমজনতা গর্জি রেল স্টেশনের মুখে ৮ নম্বর জাতীয় সড়কের করুণ দশা, বারবার জোড়াতালি দিয়েও মিলছে না স্থায়ী সমাধান

 অনুষ্ঠানে মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন জাতীয় মানসিক স্বাস্থ্য মিশনের রাজ্য প্রোগ্রাম অফিসার ডা. উদয়ন মজুমদার এবং ইনস্টিটিউট ফর ক্যারিয়ার

 অ্যাডভান্সমেন্টের অধিকর্তা কৌশিক ভট্টাচার্য। তাঁরা মানসিক চাপ মোকাবিলার উপায়, উদ্বেগ ও হতাশা থেকে বেরিয়ে আসার কৌশল,

কাউন্সেলিংয়ের গুরুত্ব এবং সুস্থ জীবনযাপনের বিভিন্ন বিষয় তুলে ধরেন। একদিনের এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে

এবং ভবিষ্যতে তারা নিজেদের পাশাপাশি সমাজের অন্যদেরও মানসিক সুস্থতার বিষয়ে সচেতন করতে পারবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিরা।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram