BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের

দীর্ঘদিনের দাবি এবার পূরণের পথে, ফুলকুমারীতে ভূমি পূজায় বড় বার্তা বিধায়কের

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ! মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের ফুলকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের বহুদিনের দাবি অবশেষে পূরণ হতে চলেছে।

 রবিবার সকাল ১১ টা নাগাদ ফুলকুমারী গ্রাম পঞ্চায়েতের নতুন ভবন নির্মাণের জন্য প্রায় ৪২ লক্ষ একানব্বই হাজার টাকা অনুমোদন দেওয়া হয়েছে । এই শুভক্ষণে এলাকার সাধারণ

 মানুষকে সঙ্গে নিয়ে ভূমি পূজা অনুষ্ঠানে অংশ নেন বিধায়ক অভিষেক দেবরায়। বিধায়কের সাথে ছিলেন , মাতাবাড়ি ব্লকের বিডিও অরিজিত পাল ,

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

 মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শিল্পী দাস ও গোমতী জিলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহকারি সভাধিপতি সুজন সেন সহ প্রমূখ ।

ভূমি পূজা অনুষ্ঠানে গ্রামবাসীদের উদ্দেশ্যে ভাষণ রাখতে গিয়ে বিধায়ক অভিষেক দেবরায় বলেন , উন্নয়নের সুফল যখন সরাসরি মানুষের কাছে পৌঁছায়, তখন তাদের মুখের অমলিন হাসিটুকুই কাজের আসল অনুপ্রেরণা যোগায় ।

 ফুলকুমারী গ্রামের এলাকার প্রতিটি মানুষের উচ্ছ্বাস ও আনন্দ আজ আমাকে নতুন উদ্যমে কাজ করার শক্তি দিয়েছে। এলাকার প্রতিটি কোনায় উন্নয়ন পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বিধায়ক

 হিসেবে। ‌ আগামী দিন এলাকার আরো উন্নয়নে জোয়ার আসবে বলে এদিন অনুষ্ঠানে আশা সকল গ্রামবাসীদের উদ্দেশ্যে বার্তা দেন বিধায়ক অভিষেক দেবরায়। ‌

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram