BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা।

পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা।

নিজস্ব প্রতিনিধি, আগরতলা : 

মাদক পাচারের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে আবারও উল্লেখযোগ্য সাফল্য পেল ত্রিপুরা পুলিশ।

সোনামুড়া থানার অন্তর্গত মাতিনগর সীমান্ত সড়কে নিয়মিত মোবাইল ডিউটির সময় পুলিশের তৎপরতায় উদ্ধার হলো বিপুল পরিমাণ শুকনো গাঁজা।

 ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, মাতিনগর সীমান্ত সড়কে টহলদারি চলাকালীন রাস্তার ধারে সন্দেহজনকভাবে পড়ে থাকা কয়েকটি প্যাকেট পুলিশের নজরে আসে।

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 এরপর প্যাকেটগুলি তল্লাশি করে দেখা যায়, সেগুলোর ভেতরে রয়েছে মোট ২৯ কেজি ৫০০ গ্রাম শুকনো গাঁজা। তবে ঘটনাস্থলে কোনো ব্যক্তি বা দাবিদারকে পাওয়া যায়নি।

পরবর্তীতে সমস্ত আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া গাঁজা অজ্ঞাত মালিকানাধীন (Unclaimed) হিসেবে পুলিশ জব্দ করে।

প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি টের পেয়ে মাদক পাচারকারীরা গাঁজাগুলো ফেলে পালিয়ে যায়। যদিও বিষয়টি নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

উদ্ধার হওয়া গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়

এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার হওয়ায় সীমান্ত এলাকায় সক্রিয় মাদক পাচার চক্রের বিরুদ্ধে পুলিশের অভিযান আরও জোরদার করা হয়েছে।

এদিকে, সোনামুড়া থানায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।

উদ্ধার হওয়া গাঁজার প্রকৃত মালিক কারা, কোথা থেকে এই মাদক আনা হয়েছিল এবং কোথায় পাচারের পরিকল্পনা ছিল—সেসব বিষয় খতিয়ে দেখছেন তদন্তকারী কর্মকর্তারা। 

এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ বিভিন্ন দিক থেকে তদন্ত চালিয়ে যাচ্ছে।

মাদকবিরোধী অভিযানে পুলিশের এই সাফল্যকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তাঁদের আশা, এ ধরনের ধারাবাহিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকলে সীমান্ত এলাকায় মাদক পাচার অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram