BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

আক্রমণের শিকার হলেন এক সাংবাদিক।

আক্রমণের শিকার হলেন এক সাংবাদিক।

আগরতলা, ৩ জুলাই : 


রাজ্যে আবারো হামলা হজ্জতি ও ব্যক্তিগত আক্রমণের শিকার হলেন এক সাংবাদিক। গত ২৫ জুন আগরতলা রানীবাজার থানার উত্তর মজলিসপুর এলাকার বাসিন্দা সাংবাদিক রথীশ দেবনাথের বাড়িতে

হামলা চালায় স্থানীয় দুই দুষ্কৃতী চন্দন দেবনাথ ও তাপস মজুমদার। অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসায় জড়িত বলে অভিযোগ। স্থানীয় সূত্রে এই মাদক ব্যবসার অভিযোগ উঠে এলে সাংবাদিক দেবনাথ এই বিষয়ে বিস্তারিত খবর সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন।

এর প্রতিশোধ নিতেই  তার বাড়িতে গিয়ে হামলা চালিয়ে সাংবাদিক রথীশ দেবনাথকে হেনস্তা করে দুষ্কৃতীরা। ঘটনার পরিপ্রেক্ষিতে রথীশ দেবনাথের পাশে দাঁড়িয়েছে জার্নালিস্টের ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা।

Must Read ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী ধজ্জ্বনগরে নতুন অধ্যায়ের সূচনা, নার্সিং শিক্ষাকে ঘিরে বড় উদ্যোগে উপস্থিত অর্থমন্ত্রী

শুক্রবার সংগঠনের এক প্রতিনিধি দল উত্তর মজলিসপুর রথীশ দেবনাথের বাড়িতে গিয়ে ঘটনার খোঁজখবর নেন। এই ঘটনা ইতিমধ্যে রানের বাজার থানায় একটি অভিযোগ জানানো হয়েছে।

ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলার খোঁজখবর নিতে রানির বাজার থানায় গিয়ে জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা সংগঠনের প্রতিনিধিরা পুলিশের সঙ্গে আলোচনা করেন। সংগঠনের প্রতিনিধিরা পুলিশের কাছে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছে।

পাশাপাশি নিগৃহীত সাংবাদিক রথীশ দেবনাথ এর নিরাপত্তা নিশ্চিত করার দাবিও তুলেছে জার্নালিস্টের ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা। 


রাজ্যে সম্প্রতি সাংবাদিকদের উপর হামলা হুজুরের ঘটনা লক্ষণীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। এই প্রসঙ্গে অধ্যায় প্রকাশ করেছে জার্নালিস্ট ডেভেলপমেন্ট ইউনিয়ন অফ ত্রিপুরা।

Also Read অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা অ্যাসেম্বলি অব জার্নালিস্ট এর উদ্যোগে মেগা রক্তদান শিবির ও প্রবীণ নাগরিকদের স্বাস্থ্য পরীক্ষা

ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে রাজ্যে একই সংবাদ মাধ্যম নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠন। 

 

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram