নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | ৫ সেপ্টেম্বর :
এক গৃহবধূর উপর গৃহস্থ হিংসা প্রতিনিয়ত বেড়ে চলার ফলে এবার শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাধা কিশোর পুর মহিলা থানায় মামলা দায়ের
করার জন্য পা বাড়িয়েছেন ঝিনুক আক্তার নামে উদয়পুর খিলপাড়া এলাকার এক গৃহবধূ। জানা যায় আজ থেকে গত দুই বছর আগে
উদয়পুর মহকুমা সমতল হদ্রা এলাকার মুক্তার হোসেন নামে এক ব্যক্তির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় ঝিনুক।
কিন্তু বর্তমানে পারিবারিক অত্যাচার অনেকটাই বেড়ে গিয়েছে বলে অভিযোগ তুলেছেন গৃহবধূ ঝিনুক আক্তার।
গোটা বিষয়ে রাধাকিশোর পুর মহিলা থানায় দাঁড়িয়ে শ্বশুর বাড়ির বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে পুলিশের কাছে মামলা দায়ের করেছেন ঝিনুক আক্তার।
তার দশ মাসের একটি সন্তান রয়েছে। জানা যায় স্বামী সহ মোট চারজনের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে বিচারের আশায়। এই গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে উদয়পুর শহর এলাকায়।