BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

বরখোলা এলাকায় সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার

বরখোলা এলাকায় সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি , সাব্রুম : 


সাব্রুম মহকুমার বিজয়নগর গ্রাম পঞ্চায়েতের বরখোলা এলাকায় সকালে এক যুবকের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 মৃত যুবকের নাম তপন মজুমদার (প্রায় ৫০), তিনি উগ্র সেন মজুমদারের পুত্র।


স্থানীয় সূত্রে জানা যায়,  সকালে বাড়ির নিকটবর্তী একটি পুকুরপাড়ে তপন মজুমদারের নিথর দেহ পড়ে থাকতে দেখে এলাকার বাসিন্দারা।

Must Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।

পরে বিষয়টি সাব্রুম থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।


পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের দাবি, তপন মজুমদার দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে জড়িত ছিলেন।

প্রায় ১৫ বছর আগে তাঁর বিবাহ বিচ্ছেদের পর থেকেই তিনি নিয়মিত নেশাগ্রস্ত হয়ে পড়েন বলে জানা গেছে। শনিবার রাতেও তিনি বাড়িতে ফেরেননি।

 সকালে বাড়ির কাছেই পুকুরপাড়ে তাঁর মৃতদেহ উদ্ধার হয়।
মৃতের ভাই স্বপন মজুমদার জানান, “আমার ভাই দীর্ঘদিন ধরে নেশার সঙ্গে জড়িত ছিল।

Also Read কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি কচুর লতি চাষে কল্যাণপুরে বহু কৃষকের মুখে হাসি

গতকাল রাতে বাড়ি ফেরেনি। আজ সকালে বাড়ির কাছেই তার মৃতদেহ পাওয়া যায়।”


ঘটনাস্থলে উপস্থিত তদন্তকারী পুলিশ কর্মকর্তা এএসআই চেলাফ্রু মগ বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি।

মৃতদেহ উদ্ধার করে প্রয়োজনীয় তদন্ত শুরু করা হয়েছে।

মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে।”পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram