BREAKING :
(1) গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। (2) তেল ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় সমাধান মিলবে না, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রয়োজন আলোচনা, দাবি জয়শঙ্করের (3) ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জল ঢুকে পড়ল বিমানবন্দরে! প্রবল বর্ষণের পূর্বাভাস নয়ডা, গাজ়িয়াবাদেও

বাংলাদেশের এক নাগরিক পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পুনরায় দীর্ঘ চেষ্টায় গ্রেপ্তার পুলিশের হাতে

বাংলাদেশের এক নাগরিক পুলিশের গাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় পুনরায় দীর্ঘ চেষ্টায় গ্রেপ্তার পুলিশের হাতে

নিজস্ব প্রতিনিধি, কলকাতা | ৬ সেপ্টেম্বর : 

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আরও এক বাংলাদেশি নাগরিককে শেষ পর্যন্ত গ্রেপ্তার করতে সক্ষম হল রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

 টানটান উত্তেজনার পর শনিবার সকালে পুলিশের জালে ধরা পড়ল পলাতক ওই বাংলাদেশি রুবেল শেখ। ঘটনাকে ঘিরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে।

জানা গিয়েছে, শুক্রবার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে মেডিকেল পরীক্ষার জন্য থানার পক্ষ থেকে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল।

Must Read দিনহাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়। দিনহাটার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনাতে চাঞ্চল্য ছড়ালো দিনহাটায়।

সেই সময় হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে পুলিশের নজর এড়িয়ে গাড়ি থেকে নামার সময় পালিয়ে যায় বলে অভিযোগ।

মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।


পুলিশের তৎপরতায় শুক্রবারই একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তবে অপর বাংলাদেশি নাগরিক পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

 এরপর থেকেই তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সম্ভাব্য পালানোর রাস্তা এবং আশপাশের এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়।

Also Read শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের  করেন এক গৃহবধূ শ্বশুরবাড়ির বিরুদ্ধে রাধাকিশোরপুর মহিলা থানায় মামলা দায়ের করেন এক গৃহবধূ

অবশেষে শনিবার সকালেই সাফল্য আসে পুলিশের। তল্লাশি চালিয়ে রঘুনাথগঞ্জ এর মিয়াপুর এলাকা থেকে পলাতক ওই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

 পরে তাকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। কীভাবে ওই দুই বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করেছিল,

তাদের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না এবং তাদের পালিয়ে যাওয়ার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

একইসঙ্গে নিরাপত্তার গাফিলতি হয়েছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram