BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ডিমের কার্টনের আড়ালে ৩১,৬৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

ডিমের কার্টনের আড়ালে ৩১,৬৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার

চুরাইবাড়ি প্রতিনিধি । 


মাত্র একদিনের ব্যবধানে ফের বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করে বড় সাফল্য পেল অসমের চুরাইবাড়ি ওয়াচপোস্টে কর্তব্যরত পুলিশ কর্মীরা।

অভিযানে একটি পণ্যবাহী লরি থেকে ৩১,৬৫০ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে লরির চালককে। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে জানিয়েছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে শ্রীভূমি জেলার বাজারিছড়া থানাধীন চুরাইবাড়ি ওয়াচপোস্টে নিয়মিত তল্লাশি চলাকালীন উত্তরপ্রদেশের নিবন্ধিত UP-53-ET-7181 নম্বরের

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

 একটি পণ্যবোঝাই লরি গেটে পৌঁছায়। গাড়িটির গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় গেট ইনচার্জ নিরঞ্জন দাসের নেতৃত্বে পুলিশ লরিটিতে তল্লাশি চালায়।


তল্লাশির একপর্যায়ে ডিমের কার্টনের আড়ালে অত্যন্ত কৌশলে লুকিয়ে রাখা ৩১,৬৫০ বোতল এসকাফ সিরাপ উদ্ধার হয়। সঙ্গে সঙ্গে লরির চালক সালাম আনসারীকে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত চালক পুলিশকে জানায়, তার বাড়ি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। ঝাড়খণ্ডের রাঁচি থেকে বিপুল পরিমাণ এই নেশাজাতীয় সিরাপ আগরতলায় নিয়ে যাওয়া হচ্ছিল।

 পুলিশ জানিয়েছে, প্রতিটি বোতল প্রায় ৫০০ টাকা দরে কেনা হলেও কালোবাজারে এর মূল্য কয়েকগুণ বেশি।

Also Read পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায় পোষণ মাহের মঞ্চে ব্রাত্য সংবাদমাধ্যম, অন্ধকারে রেখে পুষ্টির আলো ছড়ানোর আজব উদ্যোগ দক্ষিণ জেলায়


উদ্ধার হওয়া সমস্ত এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে এবং লরিটিকেও পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধৃত চালকের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

 তাকে পুলিশি রিমান্ডের আবেদন জানিয়ে আগামীকাল শ্রীভূমি জেলা আদালতে পেশ করা হবে।
পুলিশের দাবি, ধৃত চালককে জিজ্ঞাসাবাদ করে এই চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

 তদন্তকারীদের ধারণা, এর পেছনে একটি বড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্র সক্রিয় রয়েছে।
তবে প্রশ্ন উঠছে, একের পর এক বিপুল পরিমাণ মাদক পুলিশের জালে

 ধরা পড়লেও এই চোরাচালান চক্রের মূল হোতারা এখনও অধরাই থেকে যাচ্ছে। ফলে সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে আরও কঠোর ও সুসংগঠিত অভিযানের দাবি জোরালো হচ্ছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram