BREAKING :
(1) হিমাচলে দুর্ঘটনা, প্যারাগ্লাইডিং করতে গিয়ে মাঝ-আকাশ থেকে পড়ে মৃত্যু হল গ্রেটার নয়ডার পর্যটকের (2) ‘সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না কেন?’ মোদীকে প্রশ্ন করা নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বিনা ব্যাখ্যায় বাতিল করল দিল্লি (3) ফের প্রশ্নের মুখে দিল্লিতে নারীদের নিরাপত্তা! দুই যুবকের হাতে নিগৃহীতা ফুলবিক্রেতা তরুণী, ক্রুদ্ধ দেশবাসী (4) আবার বোমা হামলার হুমকি অমিতাভ বচ্চনের বাড়িতে! মুম্বইয়ের জুহুতে অভিনেতার বাংলো ‘জলসা’র নাম উল্লেখ করে হুমকি ইমেল পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।

খোঁজ মিলছে না ১৯ বছরের নয়ন ঘোষের, ছেলেকে ফিরে পেতে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার

খোঁজ মিলছে না ১৯ বছরের নয়ন ঘোষের, ছেলেকে ফিরে পেতে সংবাদমাধ্যমের দ্বারস্থ পরিবার

নিজস্ব প্রতিনিধি খোয়াই, ১১ই জুলাই:-  

বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ১৯ বছরের এক যুবক। বহু খোঁজাখুঁজি করেও কোথাও তার হদিশ মেলেনি।

নিখোঁজ যুবকের নাম নয়ন ঘোষ (১৯)। খোয়াই পৌর পরিষদের ১৪ নং ওয়ার্ডের গণকী এলাকার বাসিন্দা। গত ৯ই জুলাই (বৃহস্পতিবার) নিজের বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে তিনি বেরিয়ে যায় ওই যুবক।

এরপর থেকেই নিখোঁজ রয়েছেন নয়ন ঘোষ।পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৯ই জুলাই বাড়ি থেকে বের হওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও নয়ন ঘরে ফেরেনি। আত্মীয়স্বজন থেকে শুরু করে সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ নিয়েও তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

Must Read উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ! উদয়পুর প্রেস ক্লাবে প্রয়াত সাংবাদিক বিমান বিহারী ধরকে স্মরণ, স্মৃতিচারণায় আবেগঘন পরিবেশ!

ছেলের কোনো খবর না পেয়ে অবশেষে খোয়াই থানার দ্বারস্থ হয় তার পরিবার। থানায় একটি নিখোঁজ নথিভুক্ত করা হয়েছে।পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

 তবে সমস্ত চেষ্টা ব্যর্থ হওয়ায়, অবশেষে ছেলেকে ফিরে পেতে সংবাদমাধ্যমের শরণাপন্ন হয়েছেন কান্নায় ভেঙে পড়া পরিবার।পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে

যদি কোনো সহৃদয় ব্যক্তি এই যুবকের সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে অবিলম্বের খোয়াই থানায় যোগাযোগ করুন অথবা নিকটবর্তী পুলিশ ফাঁড়িতে জানান।

একটি পরিবারের অন্ধকারের আলো ফিরিয়ে দিতে সকলের সহযোগিতা একান্ত কাম্য।

Also Read উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক উদয়পুরে পৌর নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তেজনা ! সংঘর্ষ এড়াতে হঠাৎ থানায় সর্বদলীয় বৈঠক
Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram