নিজস্ব প্রতিনিধি, জোলাইবাড়ি | ১১ সেপ্টেম্বর :
দক্ষতা, শৃঙ্খলা, নেতৃত্ব এবং সেবার মানসিকতা—এই চারটি মূল বার্তাকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬।
আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিদ্যালয়ের RO Silchar-এর ডেপুটি কমিশনার শ্রী অনুরাগ যাদব, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় কুঞ্জবন শাখার প্রিন্সিপাল ও ভেন্যু
প্রিন্সিপাল শ্রী মনোজ কুমার, পিএম শ্রী কেন্দ্রীয় বিদ্যালয় বগাফা -এর প্রিন্সিপাল শ্রী রাজেশ মীনা, এছাড়াও উপস্থিত ছিলেন শ্রী বিকাশ নাথ, ও শ্রী অভিজিৎ নস্কর-সহ ভারত স্কাউটস অ্যান্ড
গাইডস-এর অন্যান্য কর্মকর্তারা। আজকের অনুষ্ঠানের প্রারম্ভে প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। এরপর অতিথিদের স্কার্ফ পরিয়ে এবং গ্রিন ওয়েলকামের মাধ্যমে স্বাগত জানানো হয়।
পরিবেশিত হয় মনোমুগ্ধকর স্বাগত সংগীত। বক্তব্যে অতিথিরা স্কাউট ও গাইডদের নিষ্ঠা, শৃঙ্খলা ও দায়িত্ববোধের সঙ্গে ক্যাম্পে অংশ নেওয়ার আহ্বান জানান ছাত্রছাত্রীদের।
এছাড়াও তারা জানান এই ক্যাম্পের মাধ্যমে অংশগ্রণকারীরা নিজেদের জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা প্রদর্শনের পাশাপাশি
তাদের মধ্যে আত্মবিশ্বাস, নেতৃত্ব, দলগত কাজ এবং সেবার মানসিকতা আরও শক্তিশালী হবে।