BREAKING :
(1) তিন দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট পুতিন, শুক্রে বৈঠক মোদীর সঙ্গে, ব্রিক্‌সের আগে ‘ইতিবাচক’ বার্তা প্রধানমন্ত্রীর (2) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ) সুমিত রায়ের রক্ষাকবচ বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। (3) যাত্রাপুর থানার পুলিশ নেশা মাফিয়া দুলাল হোসেনের বাড়িতে অভিযান চালালো।

দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’

দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর | 12 সেপ্টেম্বর : 

ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের ‘মাই ভারত’-এর উদ্যোগে দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’।

এই কর্মসূচির মাধ্যমে দেশের যুব সমাজকে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর লক্ষ্যপূরণে যুক্ত করার পাশাপাশি তাদের চিন্তাভাবনা, নেতৃত্বের দক্ষতা ও উদ্ভাবনী প্রতিভাকে জাতীয় স্তরে

তুলে ধরার সুযোগ দেওয়া হবে। এই কর্মসূচি নিয়ে শুক্রবার উদয়পুর গোমতী জেলাশাসকের কার্যালয়ের কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

Must Read দক্ষিণ ত্রিপুরার বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬ দক্ষিণ ত্রিপুরার বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬

উপস্থিত ছিলেন গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের এবং জেলা যুব আধিকারিক অজিত কুমার। সাংবাদিক সম্মেলনে জেলাশাসক জানান, ১৫ থেকে ২৯ বছর বয়সি যুবক-যুবতীরা

এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। প্রথম ধাপে ‘বিকশিত ভারত কুইজ’ প্রতিযোগিতা ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে।

এরপর নির্বাচিত প্রতিযোগীদের প্রবন্ধ লেখা ও উপস্থাপনা পর্বের মাধ্যমে জেলা ও রাজ্য স্তরে নির্বাচন করা হবে।


তিনি জানান, আগামী ২০২৭ সালের ১০ থেকে ১২ জানুয়ারি দিল্লির ভারত মণ্ডপমে জাতীয় স্তরের ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ’ অনুষ্ঠিত হবে।

Also Read তিনদিনব্যাপী রাজ্য ভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা তিনদিনব্যাপী রাজ্য ভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

জেলা স্তর থেকে নির্বাচিত প্রতিযোগীরা সেখানে অংশগ্রহণের সুযোগ পাবেন। এই কর্মসূচিতে কুইজ, প্রবন্ধ ও উপস্থাপনার পাশাপাশি সংস্কৃতি,

প্রযুক্তির মাধ্যমে সামাজিক সমস্যার সমাধান, যুব উদ্যোক্তা এবং যুব সংসদসহ বিভিন্ন বিভাগ রাখা হয়েছে। জেলাশাসক গোমতী জেলার যুব সমাজকে

 এই জাতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা ও নেতৃত্বের ক্ষমতা তুলে ধরার আহ্বান জানান।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram