BREAKING :
(1) অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা বিজেপি মহিলা মোর্চার কর্মীদের! নদিয়ায় কৃষ্ণগঞ্জ, হুগলির পোলবায় বিক্ষোভ দেখালেন মহিলারা। (2) রামমন্দিরের প্রণামী ১০৫ বার চুরি হতে দেখা গিয়েছে! জড়িত সকলেই চিহ্নিত, চার্জশিট জমা শীঘ্রই, সুপ্রিম কোর্টে বলল সিট (3) ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স গড়তে আলোচনা! কূটনৈতিক টানাপড়েনের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগী দুই দেশ

তিনদিনব্যাপী রাজ্য ভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

তিনদিনব্যাপী রাজ্য ভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর : 

ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং গোমতী জেলা স্কুল স্পোর্টস বোর্ডের ব্যবস্থাপনায় উদয়পুরের রমেশ ইংলিশ মিডিয়াম এইচ.এস. স্কুলের সিন্থেটিক টার্ফ

 ফুটবল মাঠে জাঁকজমকপূর্ণ পরিবেশে শুরু হলো তিনদিনব্যাপী রাজ্য ভিত্তিক ৬৫তম অনূর্ধ্ব-১৭ বালক বিভাগের সুব্রত কাপ আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ২০২৬।

উদ্বোধনী অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় এবং এতে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে লক্ষ্য করা যায় প্রবল উৎসাহ ও প্রতিযোগিতামূলক মনোভাব। এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন

Must Read দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’ দেশজুড়ে আয়োজিত হতে চলেছে ‘বিকশিত ভারত যুব নেতৃত্ব সংলাপ ২০২৭’

 জেলা থেকে মোট ৯টি প্রতিভাবান ফুটবল দল অংশগ্রহণ করছে। মাঠে তরুণ খেলোয়াড়দের উপস্থিতি এবং তাদের উদ্দীপনা প্রতিযোগিতাকে আরও প্রাণবন্ত করে তোলে।


উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন জেলার পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক সূচনা করেন অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সিমল দাস এবং গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়।

 এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার, গোমতী জেলা পরিষদের সহকারী সভাধিপতি সুজন সেন, উদয়পুর পৌর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার,

 সমাজসেবী সবিতা নাগ, সমাজসেবক সানি সাহা এবং ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের যুগ্ম সম্পাদক অপু রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Also Read দক্ষিণ ত্রিপুরার বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬ দক্ষিণ ত্রিপুরার বাগাফা কেন্দ্রীয় বিদ্যালয়ে শুরু হলো তৃতীয় সোপান টেস্টিং ক্যাম্প ২০২৬


উদ্বোধনী বক্তব্যে অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সিমল দাস বলেন, রাজ্যের ক্রীড়া উন্নয়নে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী

 করে তুলতে এবং তাদের প্রতিভা বিকাশে এই উদ্যোগ বিশেষ সহায়ক হবে বলেও তিনি উল্লেখ করেন।


প্রতিযোগিতার প্রথম দিনে অনুষ্ঠিত হয় দক্ষিণ ত্রিপুরা জেলা বনাম ধোলাই জেলার মধ্যকার আকর্ষণীয় ম্যাচ।

খেলাটি দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দুই দলের খেলোয়াড়রা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন।


তিনদিনব্যাপী এই প্রতিযোগিতার সমাপ্তি দিনে বিজয়ী ও রানার-আপ দলকে ট্রফি ও পুরস্কার প্রদান করা হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ক্রীড়াপ্রেমী দর্শকদের উপস্থিতিতে পুরো প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram