BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

পাহাড়ের নির্বাচনে গোয়েন্দা ব্যর্থতা: শাসকদলের রক্তক্ষরণও একরাশ হতাশা

পাহাড়ের নির্বাচনে গোয়েন্দা ব্যর্থতা: শাসকদলের রক্তক্ষরণও একরাশ হতাশা

​নিজস্ব প্রতিনিধি, আগরতলা :

যেকোনো রাজ্য সরকারের চোখ এবং কান হিসেবে কাজ করে গোয়েন্দা দপ্তর। সরকারের কাছে খবরের সবচেয়ে বিশ্বস্ত এবং প্রধান উৎস হওয়ার কথা এই বিভাগের।

কিন্তু ত্রিপুরার সাম্প্রতিক পাহাড় নির্বাচনে সেই বিশ্বস্ততার জায়গাতেই বড়সড় ফাটল দেখা দিয়েছে। গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে ঘুঁটি সাজালেও, নির্বাচনের চূড়ান্ত ফলাফল শাসকদল বিজেপির জন্য চরম হতাশা বয়ে এনেছে।

সূত্রের দাবি, পাহাড়ের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ 'তিপ্রা মথা'-র অভ্যন্তরীণ রণকৌশল এবং গোপন ভোট ব্যাংকের সমীকরণ বুঝতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে গোয়েন্দা দপ্তর।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

পাহাড়ের মানুষ ঠিক কী চাইছে বা ভেতরে ভেতরে কী ধরনের জনমত তৈরি হচ্ছে, তার সঠিক চিত্র সরকারের নীতি-নির্ধারকদের কাছে পৌঁছায়নি। অভিযোগ উঠেছে, গোয়েন্দা দপ্তরের একাংশ কেবল সরকারকে 'খুশি' রাখার জন্যই মনগড়া তথ্য ওপর মহলে পাঠিয়েছিল।

 বাস্তব পরিস্থিতির চেয়ে কাল্পনিক ইতিবাচক খবরের ওপর ভিত্তি করে নির্বাচনী প্রচার চালানো হয়েছিল।

যার প্রকৃত রূপ প্রকাশ পায় ভোটের ফলাফলের দিন।নির্বাচনী ফলাফলে শাসকদলের যে বড় ধরনের 'রক্তক্ষরণ' পরিলক্ষিত হয়েছে, তার দায় এখন গোয়েন্দা দপ্তরের ওপরই এসে পড়ছে।

 সাধারণ মানুষের ক্ষোভ বা প্রত্যাশা কেন আগে থেকে আঁচ করা গেল না, তা নিয়ে সরকারের অন্দরেই এখন চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে।

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


​"সরকারের কান পর্যন্ত সঠিক খবর না পৌঁছানোই এই ভরাডুবির অন্যতম কারণ," বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।


​এই ব্যর্থতার পর গোয়েন্দা দপ্তরের কর্মপদ্ধতি এবং কাঠামোগত পরিবর্তন নিয়ে সরকারের উচ্চমহল এখন কতটা কঠোর পদক্ষেপ নেয়, সেটাই দেখার বিষয়।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram