নিজস্ব প্রতিনিধি।। ধর্মনগর,২৪ আগস্ট :
সাধারণ মানুষের স্বাস্থ্য সেবার কথা বিবেচনা করে ২৮ আসাম রাইফেলসের উদ্যোগে সোমবার পাথারকান্দির নারাইনপুর জিপির ৫১৮ নম্বর নারাইনপুর এলপি স্কুলে
একটি বিনামূল্যে চিকিৎসা শিবির অনুষ্ঠিত হয়।শিবিরে নারাইনপুর ও পার্শ্ববর্তী এলাকার প্রায় ২৫০ জন মানুষ স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন।
এদিনের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধানগর আসাম রাইফেলস ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ধর্মেন্দ্র সিংচৌহান,মেজর হরকত সিং এবং
নারাইনপুর জিপির সভাপতি-প্রতিনিধি দিগ্বিজয় চক্রবর্তীসহ জিপির বিভিন্ন স্তরের কর্মী ও প্রতিনিধিরা।
শিবিরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করে প্রয়োজনীয় পরামর্শ দেবার
পাশাপাশি তাঁদের মধ্যে বিনামূল্যে ওষুধও বিতরণ করেন।এতে স্থানীয় জনগন আসম রাইফেলসের এহেন উদ্যোগকে সাধুবাদ জানান।