BREAKING :
(1) অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে পঞ্চায়েত অফিসে তালা বিজেপি মহিলা মোর্চার কর্মীদের! নদিয়ায় কৃষ্ণগঞ্জ, হুগলির পোলবায় বিক্ষোভ দেখালেন মহিলারা। (2) রামমন্দিরের প্রণামী ১০৫ বার চুরি হতে দেখা গিয়েছে! জড়িত সকলেই চিহ্নিত, চার্জশিট জমা শীঘ্রই, সুপ্রিম কোর্টে বলল সিট (3) ভারত-বাংলাদেশ যৌথ টাস্ক ফোর্স গড়তে আলোচনা! কূটনৈতিক টানাপড়েনের মাঝে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে উদ্যোগী দুই দেশ

পিকনিক মরশুমের আগে ছবিমুড়ার বেহাল সড়ক নিয়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

পিকনিক মরশুমের আগে ছবিমুড়ার বেহাল সড়ক নিয়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

নিজস্ব প্রতিনিধি , অমরপুর | ২৩ শে সেপ্টেম্বর  :

পিকনিক মরশুমের আগে ছবিমুড়ার বেহাল সড়ক নিয়ে ক্ষোভ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের
গোবিন্দ টিলা থেকে ছবিমুড়া পর্যন্ত ৮ কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে উঠে যাচ্ছে কার্পেটিং।


আর মাত্র কিছুদিনের অপেক্ষা। এরপরই শুরু হবে ত্রিপুরার অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র ছবিমুড়ায় পর্যটকদের আনাগোনা। পর্যটন কেন্দ্রকে নতুনভাবে সাজিয়ে তুলতে সরকার

একাধিক উন্নয়নমূলক কাজ করছে। কিন্তু ছবিমুড়ায় যাওয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

Must Read ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কুফল ও সচেতনতা ছাত্র-ছাত্রীদের মধ্যে মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহারের কুফল ও সচেতনতা


গোবিন্দ টিলা থেকে ছবিমুড়া পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার রাস্তার বিভিন্ন অংশে উঠে যাচ্ছে কার্পেটিং। কোথাও কোথাও তৈরি হয়েছে খানাখন্দ।

স্থানীয়দের অভিযোগ, কয়েক বছর আগেই রাস্তাটি নির্মাণ করা হলেও অল্প সময়ের মধ্যেই রাস্তার এই দুরবস্থা তৈরি হয়েছে।


স্থানীয়দের স্পষ্ট দাবি, পর্যটন মরশুম শুরু হওয়ার আগেই গোবিন্দ টিলা থেকে ছবিমুড়া পর্যন্ত পুরো রাস্তা ভালোভাবে পরিদর্শন করে প্রয়োজনীয় সংস্কারের কাজ করতে হবে। শুধু রাস্তার উপরিভাগে দায়সারা মেরামত নয়, রাস্তার যে অংশগুলি বেশি

ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলি চিহ্নিত করে টেকসইভাবে সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয়দের আরও বক্তব্য, ছবিমুড়াকে পর্যটনকেন্দ্র হিসেবে সাজাতে সরকার যখন বিপুল অর্থ

Also Read এডিসি ভিলেজ কমিটি নির্বাচন: স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে রাজ্য নির্বাচন কমিশনার এডিসি ভিলেজ কমিটি নির্বাচন: স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টার পরিদর্শনে রাজ্য নির্বাচন কমিশনার

 ব্যয় করছে, তখন পর্যটকদের যাতায়াতের অন্যতম প্রধান রাস্তাটি যদি বেহাল অবস্থায় পড়ে থাকে, তাহলে পর্যটন পরিকাঠামোর উন্নয়নের উদ্দেশ্যই ব্যাহত হবে।

 পর্যটকরা যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ছবিমুড়ায় পৌঁছাতে পারেন, সেজন্য অবিলম্বে রাস্তা সংস্কারের পাশাপাশি ভবিষ্যতে রাস্তার রক্ষণা

বেক্ষণেরও স্থায়ী ব্যবস্থা করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পর্যটন মরশুম শুরুর আগেই সংশ্লিষ্ট দপ্তর রাস্তার পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নেবে

এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। তাঁদের দাবি, পর্যটন কেন্দ্র সাজানোর পাশাপাশি ছবিমুড়ায় পৌঁছানোর পথটিকেও সমান গুরুত্ব দিতে হবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram