BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে।

গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে।

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া : 

ত্রিপুরার গন্ডাছড়া মহকুমার সুস্বাদু ও রসালো আম এখন ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে। বিশেষ করে অমরপুর বাজারে গন্ডাছড়ার আমের চাহিদা চোখে পড়ার মতো বৃদ্ধি পেয়েছে।

 স্থানীয় বাজারে এই আমের সরবরাহ ও বিক্রি বাড়ায় যেমন ক্রেতারা পাচ্ছেন উন্নত মানের দেশি ফল, তেমনি বহু যুবকের জীবিকায়ও এসেছে নতুন সম্ভাবনার দ্বার।


স্থানীয় সূত্রে জানা যায়, জনজাতি সম্প্রদায়ের বহু যুবক গন্ডাছড়ার বিভিন্ন আমবাগান থেকে সরাসরি আম সংগ্রহ করে অমরপুরসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্রি করছেন।

Must Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

এতে তারা উল্লেখযোগ্য আর্থিক লাভের মুখ দেখছেন। গুণগত মান, স্বাদ এবং প্রাকৃতিক মিষ্টতার কারণে গন্ডাছড়ার আমের প্রতি ক্রেতাদের আগ্রহ দিন দিন বাড়ছে।


এই ব্যবসার সঙ্গে যুক্ত যুবকদের বক্তব্য, স্থানীয়ভাবে উৎপাদিত গন্ডাছড়ার আমের জনপ্রিয়তা ক্রমশ বিস্তৃত হচ্ছে। একদিকে তারা স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন, অন্যদিকে কৃষকরাও তাঁদের উৎপাদিত ফলের ন্যায্য মূল্য পেয়ে লাভবান হচ্ছেন।


স্থানীয় বাসিন্দাদের মতে, সঠিক পরিকল্পনা, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং প্রয়োজনীয় সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে গন্ডাছড়ার আম ভবিষ্যতে রাজ্যের গণ্ডি পেরিয়ে জাতীয় এমনকি আন্তর্জাতিক বাজারেও বিশেষ পরিচিতি লাভ করতে পারে।

তাঁদের আশা, আগামী দিনে গন্ডাছড়া মহকুমা আম উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে নিজস্ব ব্র্যান্ড পরিচয় গড়ে তুলবে।

Also Read মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’


গন্ডাছড়ার আমকে ঘিরে কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় যে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তাতে আশাবাদী স্থানীয় মানুষ।

বিশেষজ্ঞদের মতে, ফলচাষভিত্তিক এই সাফল্য শুধু কৃষকদের আর্থিক অবস্থার উন্নয়নই নয়, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী ও টেকসই করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram