BREAKING :
(1) শশুরবাড়িতে পুকুরের জলে ডুবে জামাতা সপ্তর্ষি দাসের মৃত্যু। মর্মান্তিক ঘটনা তেলিয়ামুড়ায়। (2) দুই সন্তানের বাবার মৃত্যু নাগরদোলার উপর থেকে পড়ে। নিহত রাজেশ সরকারের বাড়ি আগরতলা জয়নগরে। মর্মান্তিক ঘটনা নেতাজী প্লে সেন্টার প্রাঙ্গণে। (3) স্কুটি দুর্ঘটনায় এক নাবালকের মৃত্যু। অপরজন আশঙ্কাজনক। নবমীর রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাটে ঘটে মর্মান্তিক ঘটনা।

কুমারঘাটে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে, শহরজুড়ে জনজোয়ার। বিষাদমাখা বিদায়ের সুরে শেষ হলো দশমী

কুমারঘাটে প্রতিমা নিরঞ্জনকে ঘিরে, শহরজুড়ে জনজোয়ার। বিষাদমাখা বিদায়ের সুরে শেষ হলো দশমী

নিজস্ব প্রতিনিধি , কুমারঘাট  | ২৩ অক্টোবর :

কুমারঘাটে অনুষ্ঠিত হলো প্রতিমা নিরঞ্জন পর্ব তথা দশমী উৎসব। দেও নদীর দশমীঘাটে অনুষ্ঠিত হয় এই প্রতিমা নিরঞ্জন পর্ব।

বৃহস্পতিবার রাতে কুমারঘাট দশমী উদযাপন কমিটির উদ্যোগে মোটরস্ট্যান্ড সংলগ্ন এই ঘাটে একে একে নিরঞ্জন করা হয় বিভিন্ন পুজো কমিটির প্রতিমা।

 দশমী উৎসবকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা থেকেই ঘাটে জড়ো হতে থাকেন দর্শনার্থীরা। ধুনুচি নাচ, ঢাকের তালে আনন্দ-উল্লাস আর বিদায়ের আবেগের মধ্য দিয়ে সম্পন্ন হয় নিরঞ্জন পর্ব।

Must Read শারদীয়া দুর্গোৎসবে সকলকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।  সৌজন্যে : অমরপুর , কৃষি মহকুমা  । শারদীয়া দুর্গোৎসবে সকলকে জানানো হচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা । সৌজন্যে : অমরপুর , কৃষি মহকুমা ।


অন্যদিকে, দশমীকে কেন্দ্র করে কুমারঘাট শহরে আয়োজন করা হয় বর্ণাঢ্য কার্নিভালের। শহরের দুই বনেদি ক্লাব সুভাষ সংঘ ও দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের উদ্যোগে কার্নিভালে ফুটে ওঠে

 গ্রামবাংলার জীবনচিত্র। কোথাও আবার তুলে ধরা হয় নৌকায় সপরিবারে দেবীর বিদায়ের দৃশ্য। বর্ণাঢ্য এই আয়োজন দেখতে রাস্তার দুপাশে ভিড় জমান অসংখ্য মানুষ।


কুমারঘাটের দশমী দেখতে শুধু ঊনকোটি জেলা নয়, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসেন দর্শনার্থীরা। সন্ধ্যা গড়াতেই মানুষের ঢলে কার্যত জনসমুদ্রে পরিণত হয় দশমীঘাট সহ গোটা শহরে।

 আনন্দের পাশাপাশি প্রতিটি মুহূর্তে অনুভূত হয় মাকে বিদায় জানানোর বিষাদ। কুমারঘাটের দশমী উৎসবে অংশ নিয়ে নিজেদের অনুভূতি তুলে ধরেছেন দর্শনার্থীরাও।

Also Read দুর্গাপূজার উদ্বোধনে উদয়পুরে অর্থমন্ত্রী, উৎসবের মঞ্চে উঠে এল মানবিক উদ্যোগও দুর্গাপূজার উদ্বোধনে উদয়পুরে অর্থমন্ত্রী, উৎসবের মঞ্চে উঠে এল মানবিক উদ্যোগও

প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে এদিন দশমীঘাটে জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। অন্যদিকে, ফটিকরায়ের মনু নদীতেও প্রথা মেনে চলে প্রতিমা বিসর্জন।

 নদীতে দুর্ঘটনা এড়াতে সেখানে মোতায়েন রাখা হয় এনডিআরএফ ও সিভিল ভলান্টিয়ারদের।
উৎসব শেষ। 

থেমেছে ঢাকের আওয়াজ, মণ্ডপে মণ্ডপে এখন শুধুই নীরবতা। বিদায়ের বিষাদকে সঙ্গী করেই এখন আগামী বছরের অপেক্ষা।

 আসছে বছর আবার হবে এই প্রত্যাশা আর উৎসবের স্মৃতি বুকে নিয়েই নির্বিঘ্নে শেষ হলো কুমারঘাটের দশমী উৎসব।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram