BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

ত্রিপুরায় প্রথমবার ২৪ ক্যারেট ডায়মন্ড জুয়েলারি আনল 'স্বর্ণকমল জুয়েলার্স'

ত্রিপুরায় প্রথমবার ২৪ ক্যারেট ডায়মন্ড জুয়েলারি আনল 'স্বর্ণকমল জুয়েলার্স'

​নিজস্ব প্রতিনিধি, আগরতলা:

ত্রিপুরার অলঙ্কার শিল্পে এক নতুন দিগন্তের উন্মোচন হলো।

রাজ্যের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান স্বর্ণকমল জুয়েলার্স মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ত্রিপুরায় প্রথমবার ২৪ ক্যারেট গোল্ড বার, কয়েন এবং ২৪ ক্যারেট ডায়মন্ড জুয়েলারি লঞ্চ করার ঘোষণা দিয়েছে।

 বিখ্যাত 'কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি' (Kisna Diamond & Gold Jewellery)-র সাথে যৌথ উদ্যোগে এই এক্সক্লুসিভ কালেকশন বাজারে আনা হয়েছে।

Must Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বর্ণকমল জুয়েলার্সের ডিরেক্টর দিবাকর নাগ। তিনি আসন্ন বুইসু উৎসব ও বাংলা নববর্ষ উপলক্ষে সকলের সমৃদ্ধি কামনা করেন।

 পাশাপাশি অক্ষয়তৃতীয়া উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ “স্বর্ণঅক্ষয়” অফার ঘোষণা করেন, যা আগামী ১৪ই এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত কার্যকর থাকবে।


​এছাড়াও উপস্থিত ছিলেন ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী, মুম্বাই থেকে আগত ডিজাইনার সৌমেন সিনহা রায় এবং শিবাশীষ চক্রবর্তী। তাঁরা জানান, সাধারণত ডায়মন্ড জুয়েলারি ১৮ ক্যারেট বা তার কম বিশুদ্ধতার সোনায় তৈরি হলেও, উন্নত প্রযুক্তির মাধ্যমে ২৪ ক্যারেটে এই গয়না তৈরি করা এক বড় সাফল্য।


ক্রেতাদের জন্য বিশেষ "স্বর্ণঅক্ষয়" অফারসমূহ: ​নতুন এই পথচলা উপলক্ষে ক্রেতাদের জন্য একগুচ্ছ আকর্ষণীয় সুবিধার কথা জানানো হয়েছে:ডায়মন্ড জুয়েলারি: মেকিং চার্জে ১০০% ছাড়।

Also Read মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’


​গোল্ড জুয়েলারি: মেকিং চার্জে ৩০% ছাড়। ​উপহার: প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। লাকি-ড্র: ভাগ্যবান বিজয়ীদের জন্য রয়েছে ২টি গোল্ড নেকলেস, ১১টি গোল্ড কয়েন এবং ৫টি ডায়মন্ড রিং জেতার সুযোগ।


​এক্সচেঞ্জ সুবিধা: পুরনো সোনা পূর্ণ মূল্যে পরিবর্তনের সুবিধা। ব্র্যান্ড ম্যানেজার সুরজিৎ চক্রবর্তী জানান, ক্রেতারা মাত্র ২৫% অগ্রিম প্রদান করে সোনার দাম লক (Lock) করতে পারবেন এবং পরবর্তী ২ মাসের মধ্যে ডেলিভারি নিতে পারবেন।

এতে করে বাজারে সোনার দাম বাড়লেও ক্রেতারা কম দামের সুবিধাই উপভোগ করতে পারবেন।


​বিশুদ্ধতা এবং আধুনিক প্রযুক্তির মেলবন্ধনে স্বর্ণকমল জুয়েলার্সের এই নতুন উদ্যোগ ত্রিপুরার জুয়েলারি শিল্পে এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram