BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

স্বর্ণকমল জুয়েলার্স-এর স্বর্ণ বর্ষা ২০২৬এর রজত জয়ন্তী শুভ সূচনা

স্বর্ণকমল জুয়েলার্স-এর স্বর্ণ বর্ষা ২০২৬এর রজত জয়ন্তী শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি , আগরতলা | ২৯ জুন ২০২৬


স্বর্ণকমল জুয়েলার্স আজ ২৯ জুন ২০২৬ তারিখে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে 'স্বর্ণ বর্ষা ২০২৬'-এর ২৫তম (রজত জয়ন্তী) আনুষ্ঠানিক সূচনা করল।

স্বর্ণকমল জুয়েলার্স-এর এই বার্ষিক জুয়েলারি উৎসব ১ জুলাই থেকে ২৫ জুলাই ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হবে। উৎসব উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার, নতুন ডিজাইনের গয়নার বিশাল সম্ভার এবং গ্রাহকদের জন্য একাধিক বিশেষ সুবিধা।

 স্বর্ণকমল জুয়েলার্স-এর প্রতিষ্ঠাতা গোপাল চন্দ্র নাগ 'স্বর্ণ বর্ষা'-র রজত জয়ন্তী সংস্করণের শুভ উদ্বোধন করেন। এই বিশেষ মুহূর্তে তিনি পবিত্র রথযাত্রা উপলক্ষে ত্রিপুরাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্বাস্থ্য, সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

Must Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

এবারের স্বর্ণ বর্ষা ২০২৬-এ গ্রাহকদের জন্য রয়েছে ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০% ছাড়, সোনার গয়নার মেকিং চার্জে ৩০% ছাড়, আপনার পুরোনো সোনা নিয়ে আসুন এবং আপনার সামনেই স্বচ্ছভাবে বিশুদ্ধতা পরীক্ষা করার পর তার প্রকৃত মূল্যে নতুন সোনার গয়নার সঙ্গে এক্সচেঞ্জ করুন।

প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার, এবং বিশেষ গোল্ড রেট প্রোটেকশন প্রি-বুকিং স্কিম। এই বিশেষ প্রি-বুকিং স্কিমের মাধ্যমে গ্রাহকরা শোরুমে থাকা যেকোনো গয়না মাত্র ২৫% অগ্রিম প্রদান করে বুক করতে পারবেন।

 বুকিংয়ের তারিখ থেকে ৪৫ দিনের মধ্যে গয়না সংগ্রহ করা যাবে। এছাড়াও বুকিংয়ের দিন এবং ডেলিভারির দিনের মধ্যে যে দিনের সোনার দাম কম থাকবে, সেই দামেই গয়না কেনার সুযোগ পাবেন। ফলে সোনার দামের ওঠানামা নিয়ে কোনো উদ্বেগ ছাড়াই গ্রাহকরা সর্বোচ্চ সুবিধা উপভোগ করতে পারবেন।

 স্বর্ণকমল জুয়েলার্স-এর পরিচালক শ্রী জয় নাগ এবারের উৎসবে নতুন লাইটওয়েট ও আল্ট্রা-লাইটওয়েট গোল্ড জুয়েলারি কালেকশন উপস্থাপন করেন। অন্যদিকে পরিচালক দিবাকর নাগ বিশেষ গ্র্যান্ড ডায়মন্ড জুয়েলারি শোকেস-এর উদ্বোধন করেন, যেখানে সাশ্রয়ী মূল্যে এক্সক্লুসিভ ডায়মন্ড জুয়েলারির সম্ভার উপলব্ধ থাকবে।

Also Read মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’

স্বর্ণকমল জুয়েলার্স-এ ১৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনায় তৈরি বিভিন্ন ডিজাইন ও বাজেটের উপযোগী ডায়মন্ড জুয়েলারির সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। স্বর্ণকমল জুয়েলার্স-এর ব্র্যান্ড ম্যানেজার শ্রী সুরজিৎ চক্রবর্তী ত্রিপুরাবাসীকে 'স্বর্ণ বর্ষা ২০২৬'-এর রজত জয়ন্তী উৎসবে অংশগ্রহণের আন্তরিক আহ্বান জানান।

তিনি গত ২৫ বছরে গ্রাহকদের অকুণ্ঠ ভালোবাসা, বিশ্বাস ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর কথায়, গ্রাহকদের এই আস্থা ও সমর্থনের কারণেই স্বর্ণ বর্ষা আজ ত্রিপুরার অন্যতম প্রতীক্ষিত বার্ষিক জুয়েলারি উৎসবে পরিণত হয়েছে।


উৎসবের বিশেষ আকর্ষণ ১ জুলাই ২৫ জুলাই ২০২৬ ২ .ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০% ছাড় + সোনার গয়নার মেকিং চার্জে ৩০% ছাড়আপনার পুরোনো সোনা নিয়ে আসুন এবং

 আপনার সামনেই স্বচ্ছভাবে বিশুদ্ধতা পরীক্ষা করার পর তার প্রকৃত মূল্যে নতুন সোনার গয়নার সঙ্গে এক্সচেঞ্জ করুন। অগ্রিম প্রদান আবশ্যক।) গোল্ড রেট প্রোটেকশন প্রি-বুকিং স্কিম

 (শুধুমাত্র শোরুমে উপলব্ধ গয়নার ক্ষেত্রে প্রযোজ্য। ২৫%* প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার
গ্র্যান্ড ডায়মন্ড জুয়েলারি শোকেস** এক্সক্লুসিভ লাইটওয়েট ও আল্ট্রা-লাইটওয়েট গোল্ড

 জুয়েলারি কালেকশন উৎসব চলাকালীন প্রতিদিন শোরুম খোলা থাকবে স্বর্ণকমল জুয়েলার্স আন্তরিকভাবে ত্রিপুরাবাসীকে 'স্বর্ণ বর্ষা ২০২৬'-এর

রজত জয়ন্তী উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে। এক ছাদের নিচে উপভোগ করুন এক্সক্লুসিভ গয়নার সম্ভার, আকর্ষণীয় অফার এবং উৎসবের সেরা সঞ্চয়ের সুযোগ। শর্তাবলী প্রযোজ্য।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram