BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সুরলোকে মহাপ্রয়াণ: স্তব্ধ সঙ্গীতজগত, বিদায় নিলেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে

সুরলোকে মহাপ্রয়াণ: স্তব্ধ সঙ্গীতজগত, বিদায় নিলেন সুরসম্রাজ্ঞী আশা ভোঁসলে

​নিজস্ব প্রতিনিধি, দিল্লি:

 ভারতীয় সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি। সুরের মায়া কাটিয়ে চিরনিদ্রার দেশে পাড়ি জমালেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। আজ দিল্লির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষায় অজস্র চলচ্চিত্র ও অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন এবং বহু পুরস্কার অর্জন করেছেন।

Must Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছেন, ২০০৮ সালে পেয়েছেন পদ্মভূষণ। এ ছাড়া, ১৯৯৭ সালে গ্র্যামির জন্য মনোনীত হয়েছিলেন তিনি।

তাঁর জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম, ‘দিল তো পাগল হ্যায়, ‘এক পরদেশী মেরা দিল লে গয়া’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি।

আশা ভোসলের ছেলে আনন্দ ভোসলে রবিবার সংবাদমাধ্যমকে বলেন, “আজ আমার মা মারা গিয়েছেন।

 আগামিকাল সকাল ১১টায় লোয়ার পারেলের কাসা গ্র্যান্ডে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সকলে। এখানেই তিনি থাকতেন।

Also Read মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’

কাল বিকেল ৪টায় শিবাজি পার্কে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।”আশা ভোসলের অসুস্থতায় আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

 তিনি সমাজমাধ্যমে লিখেছিলেন, “আশা ভোসলেজি হাসপাতালে শুনে গভীর ভাবে চিন্তিত। ওঁর দ্রুত সুস্থতা কামনা করছি।” শিল্পীর প্রয়াণে শোকের ছায়া ভারতীয় সঙ্গীতজগতে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram