BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

অভিমুখের ১৫ দিনব্যাপী সামার থিয়েটার ওয়ার্কশপের সফল সমাপ্তি

অভিমুখের ১৫ দিনব্যাপী সামার থিয়েটার ওয়ার্কশপের সফল সমাপ্তি


নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৮ জুনঃ

নাট্য  সংগঠন ‘অভিমুখ’-এর উদ্যোগে আয়োজিত ১৫ দিনব্যাপী সামার থিয়েটার ওয়ার্কশপ-এর সফল সমাপ্তি ঘটেছে। গত ২২ মে থেকে ৫ জুন, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত এই কর্মশালায় মোট ৩০ জন শিশু ও কিশোর-কিশোরী অংশগ্রহণ করে।

 নাট্যচর্চার পাশাপাশি সৃজনশীলতা, কল্পনাশক্তি ও সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটানোর লক্ষ্যে আয়োজিত এই কর্মশালা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
সমাপনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কর্মশালায় প্রস্তুত হওয়া দুটি নাটকের মঞ্চায়ন। প্রথম নাটক ‘এক টাকার জন্য’, রচনা করেছেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জয়শংকর ভট্টাচার্য।

নাটকটি নির্দেশনা করেন কর্মশালার দুজন শিক্ষার্থী  অবন্তিকা দাস ও ঐন্দ্রিলা বিশ্বাস। দ্বিতীয় নাটক ‘আমরা সবাই রাজা’, রচনা করেছেন বিশিষ্ট নাট্য পরিচালক ও অভিনেতা সঞ্জয় কর এবং নির্দেশনায় ছিলেন অনিশ দাস।

Must Read দুর্গাপূজার আগেই হঠাৎ করে উদয়পুর অরুণাচল সংঘে পরিবর্তন করা হলো ক্লাবের কমিটি। দুর্গাপূজার আগেই হঠাৎ করে উদয়পুর অরুণাচল সংঘে পরিবর্তন করা হলো ক্লাবের কমিটি।

দুই নাটকেরই সাবলীল অভিনয়, প্রাণবন্ত উপস্থাপনা এবং দলগত সমন্বয় দর্শকদের মুগ্ধ করে এবং উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়ায়।


নাট্যশিক্ষার পাশাপাশি কর্মশালায় বিভিন্ন সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। গল্প লিখন প্রতিযোগিতায় সেরা পাঁচজন অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

এছাড়া নাটকের প্রপ্স নির্মাণ প্রতিযোগিতায় সেরা তিনজন এবং ক্রাফট নির্মাণ  প্রতিযোগিতায় সেরা তিনজন অংশগ্রহণকারীকে পুরস্কার প্রদান করা হয়।

নাট্যচর্চায় বিশেষ আগ্রহ ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ছয়জন অংশগ্রহণকারীকে নাটকের বই উপহার দেওয়া হয়। কর্মশালায় অংশগ্রহণকারী সকল ৩০ জনের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

Also Read গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক ‘রিডিং অ্যান্ড রাইটিং উৎসব-২০২৬’ গোমতী জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো জেলা ভিত্তিক ‘রিডিং অ্যান্ড রাইটিং উৎসব-২০২৬’


কর্মশালায় প্রশিক্ষক হিসেবে যুক্ত ছিলেন রাজ্যের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও নাট্যশিল্পীরা। তাঁদের মধ্যে ছিলেন নাট্যকার ও নির্দেশক সঞ্জয় কর, পার্থ মজুমদার, চিন্ময় রুদ্রপাল, নাট্য সংগঠক ও অভিনেতা মনিদীপ দাস,নাট্যকার শুভব্রত চক্রবর্তী, নাট্য নির্দেশক উত্তম দাস, যদু দাস, কর্ণ দেবনাথ, অভিজিৎ দাস এবং অনিশ দাস।

তাঁরা অভিনয়, শরীরচর্চা, কণ্ঠচর্চা, চরিত্র নির্মাণ, মঞ্চ উপস্থাপনা, নাট্যগেম এবং নাট্যকলার বিভিন্ন বিষয়ে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। তাঁদের অভিজ্ঞতা ও আন্তরিক দিকনির্দেশনা কর্মশালাটিকে আরও সমৃদ্ধ করে তোলে।


সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিপ্রেমী রেখা রায়, বিশিষ্ট শিক্ষক পার্থসারথি দাস, সংস্কৃতি কর্মী নন্দদুলাল দেবনাথ, নাট্য পরিচালক গৌতম সাহা,

রঞ্জিত গোস্বামী এবং শুভব্রত চক্রবর্তী। তাঁরা তাঁদের বক্তব্যে শিশু ও তরুণ প্রজন্মের মধ্যে নাট্যচর্চা ও সংস্কৃতিমনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে অভিমুখের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।


অভিমুখের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিশ দাস, উৎপল বিকাশ দে, প্রীতি দাস, সঞ্চিতা দাস, আশীষ দাস এবং সঞ্জীব বর্মণ সহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন অভিমুখের পরিচালক অভিজিৎ দাস।


অভিমুখের সম্পাদক ঝুমা দত্ত দাস বলেন, “বর্তমান সময়ে শিশু ও কিশোরদের সৃজনশীল বিকাশ এবং সংস্কৃতিচর্চার ক্ষেত্র তৈরি করা অত্যন্ত জরুরি।

এই কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু নাটক শেখেনি, তারা দলগত কাজ, আত্মবিশ্বাস, সৃজনশীল চিন্তাভাবনা এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কেও শিক্ষা লাভ করেছে। ভবিষ্যতেও অভিমুখের পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।”


উল্লেখ্য, কর্মশালার ১৫ দিন জুড়ে অভিনয় প্রশিক্ষণ, শরীরচর্চা, কণ্ঠচর্চা, নাট্যগেম, গল্পলিখন, প্রপ্স নির্মাণ, ক্রাফট এবং মঞ্চ উপস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হয়।

 সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এক আনন্দঘন ও সাংস্কৃতিক আবহে কর্মশালার সফল পরিসমাপ্তি ঘটে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram