BREAKING :
(1) ঝাড়খণ্ডে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে অশান্তির ঘটনায় এফআইআর! পুলিশের নিশানায় ৩০০ জন ‘অজ্ঞাতপরিচয়’ (2) অস্পৃশ্যতা-বিতর্কে বাদল অধিবেশনের শেষ দিনে উত্তপ্ত হল রাজ্যসভা। বিজেপির বিরুদ্ধে অস্পৃশ্যতাকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ তুললেন স্বয়ং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গে। (3) তারেকের ভারত সফর নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, জানাল ঢাকা! দিল নয়াদিল্লিকে বার্তাও

জরিমানা নয়, ভালোবাসা! কৈলাসহরে পথ নিরাপত্তায় ‘দ্বিজ সমাজ’ ও পুলিশের এমন উদ্যোগ কি তবে ইতিহাস গড়বে?

জরিমানা নয়, ভালোবাসা! কৈলাসহরে পথ নিরাপত্তায় ‘দ্বিজ সমাজ’ ও পুলিশের এমন উদ্যোগ কি তবে ইতিহাস গড়বে?


 কৈলাসহর প্রতিনিধি, শুভঙ্কর দাস :

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং হেলমেট বিহীন চালকদের সচেতন করতে এক প্রশংসনীয় উদ্যোগ নিল নবগঠিত সংগঠন ‘দ্বিজ সমাজ সামাজিক সংস্থা’।

আজ দুপুরে কৈলাসহরের পাইতুরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের সহযোগিতায় ২০ জন চালকের হাতে হেলমেট তুলে দেন সংস্থার সদস্যরা।

বৈদিক ব্রাহ্মণ সমাজ থেকে বেরিয়ে এসে ২০২৬ সালে গঠিত এই সংস্থার এটিই ছিল প্রথম সামাজিক কর্মসূচি।

Must Read উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৮০ তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়


​দুর্ঘটনা রোধে এবং সাধারণ মানুষকে ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে আজ রাজপথে নামল ‘দ্বিজ সমাজ সামাজিক সংস্থা’। বুধবার দুপুরে কৈলাসহর পাইতুরবাজার এলাকায় সংস্থার পক্ষ থেকে এক বিশেষ শিবিরের আয়োজন করা হয়।

 এদিন যে সমস্ত বাইক চালকদের মাথায় হেলমেট ছিল না, তাদের আটক করে ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করা হয় এবং সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে হেলমেট প্রদান করা হয়।

​এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৈলাসহর ট্রাফিক ইউনিটের ইনচার্জ বিক্রম দাস সহ অন্যান্য পুলিশ কর্মীরা। সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন:


​সভাপতি: মোহিতলাল শর্মা ,সহ-সভাপতি: জগদানন্দ শর্মা , সম্পাদক: বলরাম চক্রবর্তী ,​সহ-সম্পাদক: অসীম শর্মা ,কোষাধ্যক্ষ: সঞ্জয় শর্মা

Also Read যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা। যাত্রাপুর থানার বড়সড় সাফল্য,মাটির নিচে ১১টি ড্রাম থেকে উদ্ধার ৭৯৪ কেজি শুকনো গাঁজা।


​এছাড়াও বেণীমাধব চক্রবর্তী ও বিধু ভূষণ শর্মা সহ প্রায় ৩০ জন সদস্য এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


হেলমেট বিতরণের পাশাপাশি চালকদের অনুরোধ করা হয়, যেন তারা নিজের এবং পরিবারের সুরক্ষার খাতিরে সর্বদা হেলমেট ব্যবহার করেন।

নবগঠিত এই সংস্থার এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল ও ট্রাফিক দপ্তর

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram