BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

হোটেল ছেড়ে ফুলের বাগান, এ তো হার মানানো সাফল্যের গল্প!

হোটেল ছেড়ে ফুলের বাগান, এ তো হার মানানো সাফল্যের গল্প!

নিজস্ব প্রতিনিধি , চড়িলাম :

হোটেল ব্যবসা থেকে সূর্যমুখী ফুলের বাগান করে এক প্রকার ভাইরাল হয়ে গেলেন রাজ্যের যুবক চিত্ত রঞ্জন মজুমদার।

উদয়পুর আগরতলা জাতীয় সড়কের পাশে চরিলাম বিধানসভার পরিমল চৌমুহনী এলাকায় চিত্তরঞ্জন মজুমদার সূর্যমুখী ফুলের বাগান করে রাজ্যের মধ্যে সারা ফেলে দিয়েছে।

গত দুই মাস পূর্বে ১০ ঘন্ডা জায়গার উপর সূর্যমুখী ফুল চাষের পরিকল্পনা করেন তিনি। রাজ্যের  চরিলাম বিধানসভার পরিমল চৌমুনী লাঠিয়া ছড়ার কৃষি দপ্তরের  (কে, বি, আই )অফিস থেকে উৎসাহ প্রদান করা হয় এই ফুল চাষের জন্য।

Must Read শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’ শারদোৎসব উপলক্ষে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের নতুন কালেকশন ‘রিফ্লেকশন’

সরকারিভাবে ভাবে  আর্থিক সাহায্য না করলেও সার, বীজ এবং জমি কে উপযুক্ত করে তোলার ক্ষেত্রে  সাহায্য করেছে দপ্তর।  চিত্ত বাবু এই ফুলের বাগানটি তৈরি করতে 20 হাজার টাকা খরচ করেছেন তিনি।

চিত্ত বাবু  জানান বর্তমানের ১০ গন্ডা জায়গার উপর সূর্যমুখী বাগানের স্থানে পূর্বে ধান চাষ করা হতো। কিন্তু ফুল চাষের ক্ষেত্রে একটি ব্যতিক্রমী চিন্তাধারা থেকে এ ধরনের বাগান তিনি তৈরি করেছেন।

 যদিও কৃষি দপ্তরের উৎপল স্যার উনাকে এক্ষেত্র উৎসাহ প্রদান করেছেন। চিত্তরঞ্জন বাবু এই সূর্যমুখী ফুলের বাগানে মানুষের ভিড় সামলাতে ১০ টাকা করে টিকিটের ব্যবস্থা করেছেন।

এরপরেও সারা রাজ্য থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে ভিড় জমাচ্ছে। শুধু ফটো তোলা নয়, বিবাহের পূর্বে প্রি -ওয়েডিং ক্ষেত্রেও এ বাগানকে ব্যবহার করছেন ক্যামেরা ম্যানরা।

Also Read মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’ মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে এক প্রদর্শনী ‘উত্তম – দ্য মহানায়ক’

যদিও চিত্ত বাবুর মতে এ ধরনের ফুলের বাগান রাজ্যের মধ্যে উৎসাহ জোগাতে এবং রাজ্যের খাদ্য তেলের চাহিদা মেটাতে অনেক সহায়ক হবে।

 এ বাগানটির সূর্যমুখী ফুলগুলি এক মাস পর্যন্ত দর্শকদের মনোরঞ্জন করবে। এরপরেই সূর্যমুখী ফুলের বীজ গুলি দপ্তরের কাছে বিক্রি করে দেবেন চিত্তরঞ্জন বাবু।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram