BREAKING :
(1) ভোটার তালিকায় নতুন প্রজন্মের নাম তুলতে ইচ্ছাকৃত ভাবে দেরি? অভিযোগ জ্ঞানেশের বিরুদ্ধে! জবাব দিল নির্বাচন কমিশন (2) অশান্তির আগুন কিছুতেই নিভছে না মণিপুরে। নতুন করে হিংসা এবং প্রাণহানির ঘটনার মধ্যেই শুক্রবার মণিপুরে ‘সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন’ বা ‘আফস্পা’-র (আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ার অ্যাক্ট) মেয়াদ বৃদ্ধির কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। (3) বালোচিস্তানে অনুপ্রবেশের চেষ্টা, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে নিহত একাধিক আফগান তালিবান

সুস্থ সমাজ না কি স্রেফ প্রচার? বিশ্ব স্বাস্থ্য দিবসে আগরতলার বুকে সচেতনতার মহড়া, টিপস-এর ছাত্রছাত্রীদের অভিনব উদ্যোগ!

সুস্থ সমাজ না কি স্রেফ প্রচার? বিশ্ব স্বাস্থ্য দিবসে আগরতলার বুকে সচেতনতার মহড়া, টিপস-এর ছাত্রছাত্রীদের অভিনব উদ্যোগ!

নিজস্ব প্রতিনিধি , আগরতলা  : 

বিশ্ব স্বাস্থ্য দিবসে টিপসের উদ্যোগ, সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি
৭ই এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে ত্রিপুরা ইনস্টিটিউট অব প্যারামেডিক্যাল সায়েন্সেস (টিপস)-এর উদ্যোগে আজ বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিপসের পক্ষ থেকে ডক্টর সৌরভ দত্ত জানান, “Together for health: Stand with science” এই বছরের মূল ভাবনাকে সামনে রেখে জনসাধারণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

তিনি জানান, দিনটি উপলক্ষে সকালে রবীন্দ্র ভবন থেকে একটি ওয়াকাথনের আয়োজন করা হয়, যেখানে বহু শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে এই সচেতনতা র‍্যালি পুনরায় রবীন্দ্র ভবনে এসে শেষ হয়। 

Must Read সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫ সরকারি অর্থে তৈরী সড়কের ভগ্ন দশা ও অতিরিক্ত ভারী যান চলাচলে বিপদের আশঙ্কা সাব্রুম-বৈষ্ণবপুর সড়কে ৮ টনের সেতুতে ১৫

পাশাপাশি অভয়নগরের স্টেট চিলড্রেন হোম ফর গার্লসে শিশুদের মধ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়, যাতে স্বাস্থ্য, পরিচ্ছন্নতা ও সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়।এছাড়াও, টিপস অ্যাসেম্বলি হলে “Hospital Administration and its Future in Healthcare” বিষয়ের উপর একটি কর্মশালার আয়োজন করা হয়।

এই কর্মশালায় স্বাস্থ্য পরিষেবার ভবিষ্যৎ ও প্রশাসনিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


ডক্টর দত্ত আরও বলেন, টিপস ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে এবং স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram