Home » দাম ছড়া থানার আবার সাফল্য এল ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে

দাম ছড়া থানার আবার সাফল্য এল ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে

by admin

ধর্মনগর প্রতিনিধি।
একের পর এক অভিযানে সাফল্যের মুকুট তুলে নিচ্ছেন দাম ছড়া থানার ওসি হিসেবে যোগদান করার পর সাব-ইন্সপেক্টর রাজু ভৌমিক। শনিবার দুর্যোগপূর্ণ দিনের সুযোগ নিয়ে বিলেতি এবং দেশী মোদের ৫৯ কার্টুন অর্থাৎ ১০০০ বোতলের উপর মদ পারাপারের উদ্দেশ্যে কারবারীরা তৎপরতা চালায়। গোপন সূত্রের ভিত্তিতে এই খবর দাম ছড়া থানায় আসলে ওসি রাজু ভৌমিকের নেতৃত্বে থুম ছড়া এবং আরকেপুর রোডে দুই জায়গায় দাম ছড়া থানার পুলিশ অ্যামবুশে বসে। দুপুর সাড়ে বারোটা এবং দুইটাই দুই জায়গায় একটি ইকো গাড়ি এবং একটি অটোরিকশা কে আটক করে এক হাজার বোতলের উপর বিলিতি এবং দেশীয় মদের স্পিরিট সহ দুজনকে গ্রেফতার করে দান ছড়া থানার পুলিশ। একজনের নাম বিভাস দেব বয়স ২৫ বাড়ি কাঞ্চনপুরের শুকনা ছড়ায় এবং অপরজন মনোজ সিনহা বাড়ি পিপলা ছড়া বাজারে ছড়া থানাধীন আসামের করিমগঞ্জ জেলায়। মদ সহ এই দুজনকে দাম ছড়া থানায় আটক করে রাখা হয়েছে। আগামীকাল তাদেরকে কোর্টে প্রেরণ করা হবে বলে পানিসাগর মহকুমার এসডিপিও জানিয়েছেন। উল্লেখ্য দাম ছড়া হচ্ছে নেশা কারবারি এবং নেশাগ্রস্তদের স্বর্গরাজ্য।

You may also like

Leave a Comment