Home » পলাতক আসামী ফের পুলিশের জালে

পলাতক আসামী ফের পুলিশের জালে

by admin

প্রতিনিধি কৈলাসহর:-গতকাল কৈলাসহর থানার লকআপ থেকে এক অভিযুক্ত পালিয়ে গেলে কৈলাসহর থানার পুলিশ ২৪ ঘন্টার মধ্যে তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসে।এই ঘটনাকে কেন্দ্র করে কৈলাসহরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল।আজ কৈলাসহর থানায় সাংবাদিক সম্মেলন করে একথা জানান ঊনকোটি জেলার পুলিশ সুপার কান্তা জাংগীর। আজকের এই সাংবাদিক সম্মেলনে জেলা পুলিশ সুপার ছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এল ডারলং,কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক শিবু চন্দ্র দে,কৈলাসহর থানার ওসি সঞ্জীব লস্কর,ডিএসপি উৎপেলেন্দু দেবনাথ থেকে শুরু করে আরো অনেকে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা পুলিশ সুপার কান্তা জাংগীর বলেন কৈলাসহরের লক্ষীপুর এলাকার বাসিন্দা আসব আলীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ ছিল। যার কেইস নম্বর হল ৭২/২২ ভারতীয় দন্ডবিধির ২৪/১১/২২ অব আইপিসি। কৈলাসহর থানার পুলিশ আসব আলীকে চলতি মাসের ১ তারিখ গ্রেফতার করে এবং তার পরের দিনই তিন দিনের রিমান্ড চেয়ে তাকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করে। অভিযোগ সে কৈলাসহর দায়রা আদালত থেকে পালিয়ে গিয়েছিল। পরবর্তীকালে কৈলাসহর থানার পুলিশ ওইদিনই তাকে পুনরায় কৈলাসহর থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।ফের গতকাল বিকেল বেলা কৈলাসহর থানার লকাপ থেকে সে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।এরপর কৈলাসহর থানার পুলিশ এবং ইরানি থানার পুলিশ জোর তল্লাশি চালায় এবং প্রতিটি নাকা পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়।গতকাল রাত থেকে চিরুনী তল্লাসী চালানোর পর আজ সকালে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কৈলাসহর থানায় নিয়ে আসা হয় এবং দুইজন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি সেই মামলার আইওর বিরুদ্ধেও একশন নেওয়া হবে বলে ও জেলা পুলিশ সুপার জানান। পাশাপাশি একটি কমিটি গঠন করা হয় আজ এবং আগামীকাল আসব আলিকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হবে বলে জানান জেলা পুলিশ সুপার কান্তা জাঙ্গীর।

You may also like

Leave a Comment