Home » পুলিশের সক্রিয়তায় চুর গ্ৰেপ্তার

পুলিশের সক্রিয়তায় চুর গ্ৰেপ্তার

by admin

প্রতিনিধি কৈলাসহর:-কুখ্যাত গরু চুরকে গ্রেপ্তার করল কৈলাসহর থানার পুলিশ। সংবাদে প্রকাশ,গত ৯ই এপ্রিল উত্তর জেলার ধর্মনগরের হাফলং থেকে একটি গাড়ির মাধ্যমে মহাদেবের সাড় সহ ৪টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। পাচার করার উদ্দেশ্যে কৈলাসহর ভগবাননগর বালিছড়া এলাকায় আসতেই এলাকাবাসীদের সন্দেহ হলে ওই গাড়িটিকে আটক করলে এলাকাবাসীরা দেখতে পান ওই গাড়িটির মধ্যে একটি মহাদেবের সাড় সহ ৪টি গরু রয়েছে।অভিযোগ যে,তখন নাকি কুখ্যাত গরু চোর আব্দুল জলিল দা দিয়ে সবাইকে প্রাণে মারার হুমকি দেয়।পরবর্তী সময় কৈলাসহর থানায় খবর পাঠালে কৈলাশহর থানার পুলিশ ঘটনাস্থলে আসতেই আব্দুল জলিল গাড়ি এবং গরুগুলিকে রেখে পালিয়ে যেতে সক্ষম হয়।পরবর্তী সময় ৯ই এপ্রিল কৈলাসহর থানায় হিন্দু যুবা বাহিনীর সক্রিয় সদস্য শ্যামল সরকার একটি লিখিত আকারে আব্দুল জলিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।পুলিশ অভিযোগ মূলে গত ৩০শে এপ্রিল আব্দুল জলিলকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে।বর্তমানে আব্দুল জলিল কৈলাশহর জেলা কারাগারে বন্দি রয়েছে।তার শাস্তির দাবিতে আজ সকাল ১১:৩০ মিনিট নাগাদ সংবাদ মাধ্যমের সম্মুখীন হলেন হিন্দু যুবা বাহিনীর সদস্যরা।

You may also like

Leave a Comment