কৈলাসহর প্রতিনিধি : রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিবাদের জেরে বৌদিকে মারধরের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বর্তমানে আহত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। কৈলাসহর মহকুমার অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা মবশির আলীর ছোট ভাই মতাছির আলীর বিরুদ্ধে তার বৌদি শিল্পী বেগমকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, গত কয়েকদিন আগে কোনো এক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার সূত্রপাত হয়। সেই বিবাদের জেরেই মতাছির আলী তার বৌদি শিল্পী বেগমের উপর শারীরিক নির্যাতন চালায় বলে দাবি আহতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় শিল্পী বেগমকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর শিল্পী বেগম ইরানি থানা-য় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই পারিবারিক বিবাদ নতুন নয়,এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হয়েছে, তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। আহত শিল্পী বেগম সুষ্ঠ বিচার দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকেই এখন তাকিয়ে এলাকাবাসী।
admin
শুক্রবার সকালে উদয়পুর শহরে এক সচেতনতামূলক বাইক র্যালির মধ্য দিয়ে পালিত হলো ত্রিপুরা পুলিশ-এর উদ্যোগে ‘ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৬’-এর বিশেষ কর্মসূচি। নারী ও শিশুদের বিরুদ্ধে ক্রমবর্ধমান অপরাধ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতেই গোমতী জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজন করা হয় এই ব্যতিক্রমী বাইক র্যালি— “নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পর্কে সচেতনতা” শীর্ষক প্রচারাভিযান। এদিন সকালে র্যালির সূচনা পর্বে উপস্থিত ছিলেন গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিশভ, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক দেবাঞ্জলী রায় সহ জেলার অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। পাশাপাশি উদয়পুর মহকুমার অধীনস্থ সমস্ত থানার ইন্সপেক্টর ও পুলিশ কর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন এই কর্মসূচিতে। পুলিশের বিভিন্ন স্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় যুব সমাজের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বহু যুবক স্বতঃস্ফূর্তভাবে বাইক নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন, যা সমাজের ইতিবাচক মনোভাব ও সচেতনতার প্রতিফলন বলেই মনে করছেন আয়োজকরা।
গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার রিশভ জানান, সমাজে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এবং তাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ রুখতে জনসচেতনতার কোনো বিকল্প নেই। সেই লক্ষ্যেই বাইক র্যালির মাধ্যমে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা পরিক্রমা করে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয় সাধারণ মানুষের কাছে।
তিনি আরো বলেন, শুধুমাত্র আইন প্রয়োগের মাধ্যমে নয়, বরং সামাজিক অংশীদারিত্ব ও সচেতনতার মাধ্যমেই নারী ও শিশুদের বিরুদ্ধে অপরাধ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব। ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ‘ত্রিপুরা পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে ধারাবাহিকভাবে জনমুখী কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যার লক্ষ্য— পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে আরও সুদৃঢ় সম্পর্ক গড়ে তোলা এবং একটি নিরাপদ ও সচেতন সমাজ নির্মাণ।
শান্তির বাজার প্রতিনিধি: জোলাইবাড়ি কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তরের যৌথ উদ্যোগে জোলাইবাড়িতে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক শুভ সূচনা হলো আজ। জোলাইবাড়ি–কাকুলিয়া সড়ক সংলগ্ন নির্ধারিত স্থানে আজ থেকে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় শুরু হয়েছে।
এই ধান সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। দপ্তর সূত্রে জানা গেছে, সরকারের নির্ধারিত সহায়ক মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে। ফলে স্থানীয় কৃষকরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের উপর নির্ভরশীলতা কমবে বলে আশা প্রকাশ করা হয়েছে।
এ বছরের জন্য জোলাইবাড়ি এলাকার কৃষকদের কাছ থেকে প্রায় ৮৭৫ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।ধান ক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান তাপস দত্ত। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কেশব চৌধুরী, জোলাইবাড়ি কৃষি দপ্তরের আধিকারিক শ্রীদাম দাস, ভিএসসি চেয়ারম্যান অশোক মগ, দক্ষিণ জেলার কৃষক অ্যাডভাইজারি কমিটির সদস্য জয়দেব দও, তমাল বৈদ্য সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা।উপস্থিত অতিথিরা জানান, কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করা এবং উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদানের লক্ষ্যেই সরকারের এই উদ্যোগ। সরকারের এ ধরনের কৃষক কল্যাণমূলক পরিকল্পনায় জোলাইবাড়ি এলাকার কৃষকদের মধ্যে সন্তোষ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
উত্তর–পূর্ব ভারতের ‘আইকনিক ব্র্যান্ড অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত স্বর্ণকমল জুয়েলার্স
গুয়াহাটি, ২৮ জানুয়ারি — গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত রাইজিং নর্থইস্ট বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্সকে জুয়েলারি ও লাইফস্টাইল বিভাগে “আইকনিক ব্র্যান্ড অব দ্য ইয়ার – নর্থইস্ট” সম্মানে ভূষিত করা হয়েছে।এই সম্মান ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্ত, কারণ ত্রিপুরার নিজস্ব গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স উত্তর–পূর্ব ভারতের মঞ্চে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। জুয়েলারি ও লাইফস্টাইল ক্ষেত্রে উৎকর্ষতা, বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিক অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়।অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ডিরেক্টর শ্রী দিবাকর নাগ এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটি প্রদান করেন অসমের প্রখ্যাত চলচ্চিত্র তারকা শ্রীমতী বর্ষা রাণী বিষয়া ও শ্রীমতী দীপলিনা ডেকা, যা অনুষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করে।এই সাফল্যের জন্য স্বর্ণকমল জুয়েলার্স তাদের সকল সম্মানিত গ্রাহক, কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই স্বীকৃতি ভবিষ্যতেও উৎকৃষ্ট কারুশিল্প, নৈতিক ব্যবসায়িক মূল্যবোধ এবং ত্রিপুরার নামকে আঞ্চলিক ও জাতীয় স্তরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।এই সম্মান স্বর্ণকমল জুয়েলার্সকে উত্তর–পূর্ব ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য ও সম্মানিত গয়নার ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিল।
বিজ্ঞাপন : উপরে উল্লেখিত প্রস্তাবিত ম্যাপ এলাকায় যে সমস্ত ব্যক্তি মালিকানাধীন রয়েছে আপনাদের অনুরোধ করা যাচ্ছে , আধার কার্ড ও জায়গার নথি নিয়ে স্ব- এলাকার তহসিল অফিসে যোগাযোগ করার জন্য । ধন্যবাদান্তে
মহকুমা প্রশাসক । উদয়পুর মহকুমা , গোমতি জেলা , ত্রিপুরা ।
কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলা-তে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের সম্মাননা
আগরতলা, ২৬ জানুয়ারি ২০২৬:
কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, মন্ত্রিবাড়ি রোড, আগরতলা, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মান জানিয়ে এক ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিভিন্ন শাখার একাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মী উপস্থিত ছিলেন, যা সমগ্র পরিবেশকে গর্ব, সম্মান ও দেশপ্রেমে ভরিয়ে তোলে। কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলার ফ্র্যাঞ্চাইজি মালিক শ্রী গোপাল চন্দ্র নাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের প্রতি তাঁদের অসামান্য অবদান ও ত্যাগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাগ বলেন, দেশের জন্য তাঁদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং প্রজাতন্ত্রের প্রকৃত চেতনাকে শক্তিশালী করে।এই অনুষ্ঠান পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় বীরদের প্রতি কিসনা-র শ্রদ্ধাবোধকে তুলে ধরে।
ব্রু-পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় “ব্রু রিয়াং জনজাতিদের উন্নয়নে আন্তরিক সরকার: মন্ত্রী”
শান্তির বাজার প্রতিনিধি : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এক প্রতিনিধি দল নিয়ে শান্তির বাজার মহকুমার কালা লাওগাংয়ে ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন অজ। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে আসা ব্রু পরিবারগুলোর সঙ্গে তিনি মতবিনিময় করেন।মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি., আই.এ.এস, এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ব্রু পরিবারগুলোর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সরকারি সাহায্য, এবং তাদের অভাব-অভিযোগ নিয়ে আলোচনা করেন মন্ত্রী ও প্রতিনিধি দল।মন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন, যেকোনো সমস্যা হলে দ্রুত তাদের সমস্যা নিরসনে ব্যবস্থা নিতে। মন্ত্রী বলেন, “বিজেপি-আইপিএফটি জোট সরকার ব্রু রিয়াং জনজাতিদের প্রতি আন্তরিক। বিগত সরকার তাদের জন্য কিছুই করেনি, শুধু জনজাতির দরদী বলে মাঠ ঘাট কাঁপাতেন। এই সরকার ক্ষমতায় আসার পর তারা পেয়েছেন তাদের অধিকার। আমরা প্রতিনিয়ত চাইছি তাদের উন্নয়ন এবং অগ্রগতি।”ব্রু পুনর্বাসন কেন্দ্রের পরিবারগুলো মন্ত্রী, বিধায়ক এবং জেলাশাসককে হাতের কাছে পেয়ে তাদের সমস্যা অভাব অভিযোগেরকথা তুলে ধরেন।
শান্তিরবাজার: গ্রামীণ অর্থনীতিকে মজবুত করতে এবং জনজাতি এলাকার মানুষদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনার (PMKSY-WDC) অধীনে শান্তিরবাজার মহকুমার ৩৬ জন সুবিধাভোগীর হাতে গরু তুলে দেওয়া হয়। এই প্রকল্পের মূল লক্ষ্য গ্রামের মানুষদের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি করা।আজ বকাফা কৃষি দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার মহকুমার বকাফা ব্লকের মধ্য কাঁঠালিয়া এডিসি ভিলেজের প্রতিপ্রসাদ পাড়ায় একটি অনুষ্ঠানের মাধ্যমে এই গরু বিতরণ করা হয়। এর জন্য ব্যয় হয়ে প্রায় ১৪ লক্ষ ৬৬ হাজার টাকা। উল্লেখ্য, কাঁঠালিয়া এবং মধ্য কাঁঠালিয়াতে এই প্রকল্পের এটি শেষ বছর। মধ্য কাঁঠালিয়ার প্রাক্তন ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং এবং শান্তিরবাজার কৃষি দপ্তরের যৌথ প্রচেষ্টায় এই পরিকল্পনাকে সফলভাবে রূপ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বকাফা ব্লক ডেভেলপমেন্ট কমিটির সদস্য দেবাশীষ ভৌমিক, বিশিষ্ট সমাজসেবী মম্বু মগ, প্রাক্তন ভিলেজ চেয়ারম্যান জিতেন্দ্র রিয়াং এবং বকাফা কৃষি দপ্তরের তত্ত্বাবধায়ক রাজিব সেন-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।ক্তারা তাঁদের ভাষণে এই প্রকল্পের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথাও উল্লেখ করেন। সরকারি সহায়তা পেয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ মেলায় সুবিধাভোগীরা আনন্দ প্রকাশ করেছেন।
ধর্মনগর প্রতিনিধি: বুধবার রাতে 1এক কোটি ২৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই ব্যক্তিকে আটক করলো উত্তর জেলার পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের নেতৃত্বে।তারপর সেই ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবারের আদালতে প্রেরণ করে পুলিশ এবং মহামান্য আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ড চায়। তারপর আদালত সবকিছু বিচার করে যেত দুই ব্যক্তিকে তিনদিনের পুলিশি রিমান্ডের প্রদান করেন। তার সাথে দুই ধৃতরা জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ করেন আদালত। তারই সাথে নির্দেশ প্রদান করেন আগামী ১২ তারিখ যেন তাদের আবার আদালতে পেশ করা হয়। কেইস নাম্বার 2026 CRB 02 U/S 21(C)/25/29/of NDPS.