প্রতিনিধি, বিশালগড় , ।। চড়িলামে কৃষক সহ বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে মতবিনিময় করেন সাংসদ বিপ্লব কুমার দেব। বৃহস্পতিবার
চড়িলাম ব্লকের উত্তর চড়িলাম এবং ছেচুড়িমাই গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন প্রকল্পের বেনিফিসারিদের সাথে মতবিনিময় করেন তিনি। এলাকার কৃষকরা প্রধানমন্ত্রী আয়ুষ্মান আরোগ্য যোজনার সুবিধার পেয়েছেন কিনা সেই বিষয়ে কথা বলেন। কৃষকেরা সাংসদকে জানান এই আয়ুষ্মান প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেছেন। এ ক্ষেত্রে কোন ঝামেলা পোহাতে হয়নি। পাশাপাশি সৌরশক্তি চালিত পিএম কুসুম প্রকল্প যে সমস্ত কৃষকরা সেচ প্রকল্প পেয়েছেন সেই কৃষকদের সঙ্গে কথা বলেন বিপ্লব কুমার দেব। কৃষি জমিতে গিয়ে তিন লাখ টাকায় বসানো জলসেচ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। কৃষকেরা জানান একসময় শুধু এক ফসল করতে পারতেন। সৌর চালিত সেচ প্রকল্পের সুবিধা পাওয়ায় বর্তমানে ধান চাষের পাশাপাশি সবজি চাষ করে আর্থিকভাবে লাভবান হয়েছেন। কৃষকদের আয় দ্বিগুণ করতে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের গৃহীত প্রকল্প গুলো নিয়ে মতবিনিময় করেন সাংসদ বিপ্লব দেব। বিশেষ করে সরকার সহায়ক মূল্যে ধান ক্রয় করায় ধান চাষের প্রতি আগ্রহ বেড়েছে চাষীদের। তাছাড়া বীজ সার ঔষধ বিনামূল্যে এবং ট্রাক্টর সহ কৃষি যন্ত্রপাতি ভর্তুকীতে প্রদান করায় উপকৃত হয়েছে কৃষকরা ।
admin
বামেদের সময় হারাই পাড়ার ৫০টি পরিবারের ভাগ্যে জুটলো ইট বা পাকা রাস্তা! বিজেপি সরকারের কাছে প্রত্যাশা।
শান্তির বাজার প্রতিনিধি : শান্তিরবাজার মহকুমা ব্লকের অন্তর্গত মনু ভিলেজের কার্মি পাড়ার কমিউনিটি হলের সামনে থেকে হাড়াই পাড়ার ৫ নং বুথের তাজুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। পেককাদা পেরিয়ে প্রতিদিন যাতায়াত করতে হয় এলাকার লোকজনদের। যার কারনে প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে।এতে এলাকার সাধারণ মানুষ, স্কুল গামী শিক্ষার্থী, রোগী পরিবহন কারি, ওই এলাকার প্রায় ৫০ টি পরিবারের চরম দুর্ভোগ পোয়াচ্ছেন । অল্প বৃষ্টিতে চলাচল অযোগ্য হয়ে পড়েন রাস্তাটি।স্থানীয়দের তথ্য অনুযায় দীর্ঘদিন সড়কের এই ভয়াবহ অবস্থা। রাস্তা জুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে । বারবার সাধারণ লোকজন বাম আমল নেতা-নেত্রী থেকে রাম আমলের নেতা নেত্রী এবং মনু ভিলেজের পঞ্চায়েত কর্তৃপক্ষকে এই কাঁচা মাটির রাস্তাটিকে সংস্কার করার জন্য জানালেও তারা কোন প্রকার সংস্কারের এর উদ্যোগ গ্রহণ করছে না। স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্ব এই ধরনের গাহেলা মনোভাব দেখে দিনের পর দিন বাড়ছে জনগণে ক্ষোভ। জানা যায় এই রাস্তাটি দিয়ে কার্মিপাড়া থেকে কালাপাড়া হয়ে বিলোনিও যাওয়া যায়। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রায় হাজারো মানুষ যাতায়াত করে। সামনে ভিলেজ নির্বাচন তাই সকলের চাইছেন এই রাস্তাটিকে দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করে তোলার জন্য। না হলে আগামী দিন ভোট বয়কট করে আন্দোলনে নামবে এই পাড়ার প্রায় ৫০টি পরিবার। অপরদিকে ৮ নং জাতীয় সড়ক থেকে কালাপাড়ি যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় পরিণত হয়েছে। নেই কোন সংস্কারের উদ্যোগ। আজও ওই রাস্তাটিতে দুর্ঘটনা ঘটেছে। মিলন ত্রিপুরা উনার মেয়েকে নিয়ে বাইক নিয়ে বাড়িতে যাওয়ার সময় বাইক দুর্ঘটনায় গুরুতর আহত হন। এখন এই রাস্তাটি ইট পাথর উঠে গিয়ে মরণ ফাঁদে পরিণত হয়েছে। তাই সকলে চাইছেন বকাফা ব্লক এবং মনু ভিলেজ কর্তৃপক্ষ এই রাস্তা গুলিকে দ্রুত সংস্কার করে চলাচলযোগ্য করে তোলার জন্য।
প্রতিনিধি। তেলিয়ামুড়া। ১৯ সেপ্টেম্বরে।তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ অভিযানের মধ্য দিয়ে তেলিয়ামুড়া শহর এবং শহরতলীতে আজ বিশেষ বার্তা তৈরি হয়। বিশেষ করে নিয়মিত চেকআপের অংশ হিসেবে আজকের এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক রূপানজন দাসের নেতৃত্বে অভিযানকারী দলের সদস্যরা তেলিয়ামুড়া বাজারের জনৈক ব্যবসায়ী প্রবীর সাহার শান্তিনগর স্থিত বাড়িতে অভিযান সংঘটিত করে অবৈধভাবে মজুদ করে রাখা প্রায় দেড় লক্ষাধিক টাকার শব্দ বাজি উদ্ধার করেছে। এর পাশাপাশি তেলিয়ামুড়া শহরের বেশ কিছু দোকানে অভিযান সংঘটিত হয়। এই অভিযানে অতিরিক্ত মহকুমা শাসক ছাড়া ডিসিএম হরিপদ সরকার, ডি সি এম অঞ্জন কুমার দাস, ডেপুটি সি ও প্রদীপ কুমার সরকার, ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে সামিল ছিলেন।
সংশ্লিষ্ট অভিযান সম্পর্কে অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস জানিয়েছেন প্রবীর সাহার বাড়ি থেকে অবৈধভাবে মজুদ করে রাখা শব্দবাজি গুলো বাজেয়াপ্ত করে উনাকে আইন অনুযায়ী নোটিশ প্রদান করা হয়েছে। পাশাপাশি শ্রী দাস দাবি করেছেন এইভাবে একটা বাড়ির ভেতরে এত পরিমানে শব্দবাজি মজুত করে রাখা দণ্ডনীয় অপরাধ, এই বিষয়ে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে চলেছে এমনটা সরাসরি দাবি করেছেন তেলিয়ামুড়া মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক রুপানজন দাস।পাশাপাশি মহকুমা প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে আগামী দিনেও একই রকম ভাবে মহকুমা প্রশাসনের উদ্যোগে তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন বাজারগুলোর মধ্যে এই রকমের অভিযান সংগঠিত হবে।
প্রতিনিধি, উদয়পুর :-বুধবার সকাল ১১ টায় উদয়পুর টেপানিয়া কৃষি মহকুমার উদ্যোগে রাজারবাগ এলাকায় চারা গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন আরবান হর্টিকালচার প্রকল্পের আওতায় মোট ৩৫০ জন বেনি ফিসারিদের মধ্যে বিভিন্ন ফলের চারা বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন , উদয়পুর পৌর পরিষদের পৌর পিতা শীতল চন্দ্র মজুমদার । এছাড়া ছিলেন , পৌর পরিষদের সহকারী চেয়ারম্যান প্রদীপ দেবনাথ , বাগমা এগ্রি সেক্টরের অফিসার ইন্দ্রানী চক্রবর্তী এবং টেপানিয়া কৃষি মহকুমা তত্ত্বাবধায়ক অর্পিতা দত্ত সহ প্রমূখ । এদিন চারা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পৌর চেয়ারম্যান শ্রী মজুমদার বলেন , ত্রিপুরা একটি কৃষিপ্রধান রাজ্য। এখানকার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল। ত্রিপুরার মোট জমির প্রায় ২৭% কৃষির উপযোগী। টেপানিয়া কৃষি মহকুমা এআরসি আলুর ফলন থেকে শুরু করে ধান উৎপাদন এবং বিভিন্ন কৃষিজ ফসল উৎপাদনে এগিয়ে রয়েছে অন্যান্য মহকুমা থেকে। ত্রিপুরার একমাত্র উদয়পুর মহকুমার টেপানিয়া কৃষি মহকুমা মহিলা পরিচালিত। যা বর্তমান সরকারের সময়কালে একমাত্র মহকুমা গোটা রাজ্যের মধ্যে নজির সৃষ্টি করেছে। যার প্রথম কৃষি তত্ত্বাবধায়ক হিসেবে রয়েছেন অর্পিতা দত্ত। তার সময়কালে একদিকে যখন কৃষকরা স্বাবলম্বী হয়ে উঠেছে । অন্যদিকে টেপানিয়া এগিয়েছে শস্যে উৎপাদনে।আজকের দিনে দাঁড়িয়ে চারা বিতরণ কর্মসূচিতে উপকারভোগীদের হাতে অ্যাভোকাডো, আম্রপল্লী , পেয়ারা এবং আপেল বের এর চারা গাছ তুলে দেওয়া হয় । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় কৃষকদের মধ্যে একটি বিশেষ উৎসাহ ও উদ্দীপনা পরিবেশ সৃষ্টি করে।
- প্রতিনিধি, বিশালগড় , ১২ সেপ্টেম্বর।। বিশালগড় জাঙ্গালিয়া এলাকায় কালী মন্দির, শনি মন্দির এবং অসহায় মহিলার বাড়িতে চুরির ঘটনায় এক কুখ্যাত চোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটে গত ৭ সেপ্টেম্বর রাতে। কালীমন্দিরে কালী মায়ের স্বর্ণালংকার, শনি মন্দিরের আসবাবপত্র এবং মহিলার ঘরে হানা দিয়ে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস সহ স্থানীয় নেতৃত্বরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনটি চুরির ঘটনায় জড়িত অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে বিশালগড় থানায় সৌরভ সিংহ নামে এক ব্যক্তি মামলা দায়ের করেন। মামলার নাম্বার ৮৬/২৫ বিএলজি থানা । মামলা হাতে নিয়ে বিশালগড় থানার পুলিশ তদন্তে নেমে পড়ে। অবশেষে চুরির ঘটনায় জড়িত বিপ্লব দাস নামে জাঙ্গালিয়া এলাকার এক কুখ্যাত চোরকে গ্রেফতার করে পুলিশ । জানা যায় চোর বিপ্লব নেশায় আসক্ত। নেশার টাকা যোগাড় করতে চোরের খাতায় নাম লিখিয়েছে। ওসি বিজয় দাস জানান চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা চলছে। এই ঘটনায় আর কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
- লংতরাই-এর অনন্য আয়োজন
কলকাতা, ৭ সেপ্টেম্বর ২০২৫: আজ ভাটপাড়া, জগতদলে পানিট্যাংকি কমিউনিটি হলে FMCG ব্র্যান্ড লংতরাই-এর বিশেষ আয়োজন “রাঁধুনি মিট ও ডিলার মিট – ২০২৫” সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিভাবান রাঁধুনিরা এবং লংতরাই-এর ব্যবসায়িক অংশীদার ডিলার ও ডিস্ট্রিবিউটররা।
অনুষ্ঠানে রন্ধনশিল্পীরা নানান নতুন রেসিপি ও রন্ধনশৈলীর পরিবেশনা করেন, যা অতিথিদের মন জয় করে নেয়। অন্যদিকে ডিলারদের সঙ্গে আলোচনা হয় বাজার সম্প্রসারণ, ব্যবসায়িক কৌশল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। রন্ধন ও ব্যবসার এই অনন্য সমন্বয়কে উপস্থিত সকলে অভিনব ও ফলপ্রসূ বলে মনে করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাকিনারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীযুক্ত রবীন্দ্ৰ সিং, যিনি লংতরাই-এর এই উদ্যোগকে ভূয়সী প্রশংসা করেন এবং আশাবাদ ব্যক্ত করেন যে “লংতরাই পশ্চিমবঙ্গের প্রতিটি ঘরে প্রতিদিনের সঙ্গী হয়ে উঠবে।” সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত ঘরু প্রসাদ, শ্রীযুক্ত রাজু আগারওয়াল ও শ্রীযুক্ত বিরু সাহু।
কোম্পানির পক্ষ থেকে উপস্থিত ছিলেন লংতরাই ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর শ্রীযুক্ত রতন দেবনাথ, HR ম্যানেজার শ্রীমতি সুপ্রিয়া গোপ, এরিয়া সেলস ম্যানেজার শ্রীমতি অন্বেষা সিনহা সহ অন্যান্য কর্মকর্তাগণ।
বিশেষভাবে উল্লেখযোগ্য, লংতরাই-এর ব্যবস্থাপনা পরিচালক রতন দেবনাথ ব্যক্তিগতভাবে অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে অনুপ্রাণিত করেন। অতিথিরা তাঁর দূরদর্শী নেতৃত্ব, পরিশ্রম ও ভিশনের প্রশংসা করে জানান যে, তাঁর দিকনির্দেশনায় লংতরাই আগামী দিনে আরও উচ্চতায় পৌঁছাবে।
উল্লেখযোগ্য যে, ব্র্যান্ডটির শিকড় ত্রিপুরায়। স্থানীয় উদ্যোগ হিসেবে শুরু হয়ে আজ লংতরাই পশ্চিমবঙ্গসহ সমগ্র পূর্ব ভারতের বাজারে প্রতিষ্ঠিত। রতন দেবনাথের লক্ষ্য— ত্রিপুরার গর্ব এই ব্র্যান্ডকে জাতীয় স্তরে FMCG শিল্পের অন্যতম শীর্ষ ব্র্যান্ডে রূপান্তরিত করা।
অনুষ্ঠানে প্রায় ১৪০ জন রাঁধুনি, রিটেইলার, ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন এবং তাঁদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।
প্রতিনিধি মোহনপুর:- গভীর রাতে বাড়ির ভেতর অভিযান চালিয়ে অবৈধ গাজা উদ্ধার করতে সক্ষম হল সিধাই থানার পুলিশ। পাশাপাশি গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। বৃহস্পতিবার গভীর রাতে তুলা বাড়ি এলাকায় চলে এই গাঁজা বিরোধী অভিযান। পুলিশ এবং টিএসআর যৌথভাবে চালায় এই অভিযান সিধাই থানার অন্তর্গত তুলাবাড়ী এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে গাঁজা বিরুদ্ধে অভিযান চালায় পুলিশ। এতে ঘরের ভেতরের সিলিং এর উপর থেকে উদ্ধার করা হয়েছে অবৈধ গাঁজা। বস্তায় ভর্তি করে বিক্রির জন্য রাখা ছিল এই গাঁজা গুলো। উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ ৪৮ কিলো। সিধাই থানার ওসি হিমাদ্রি সরকার জানান গাঁজা উদ্ধারের পাশাপাশি দুই অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তরা হল সাধন দেববর্মা এবং মদন দেববর্মা। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক তিন লক্ষ টাকা বলে জানিয়েছেন তিনি। এই গাঁজা বিরোধী অভিযানে সিধাই থানার ওসির পাশাপাশি উপস্থিত ছিলেন সুন্দরটি লাফারীর ওসি ধ্রুবজয় রিয়াং সহ অন্যান্যরা।
প্রতিনিধি, গন্ডাছড়া :- সুরমা বিধানসভার অন্তর্গত মরাছড়া গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন সুরমা বিধানসভার বিধায়িকা স্বপ্না দাস পাল, মরাছড়া গ্রাম পঞ্চায়েত প্রধান স্মৃতি দেব, উপপ্রধান, সমাজসেবী সুভাষ আহিরসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। সভায় মূলত এলাকার সার্বিক উন্নয়ন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও মৌলিক সুবিধা সম্প্রসারণকে অগ্রাধিকার দিয়ে কীভাবে গ্রামীণ উন্নয়নকে আরও গতিশীল করা যায় সে বিষয়ে মতামত প্রদান করেন উপস্থিত বক্তারা। অংশগ্রহণকারীরা জানান, সরকারি প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন হলে সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন। তাই জনপ্রতিনিধি থেকে শুরু করে পঞ্চায়েত সদস্য ও সমাজকর্মীদের সম্মিলিত উদ্যোগে উন্নয়নের ধারাকে ত্বরান্বিত করার আহ্বান জানানো হয়। সকলের আন্তরিক উপস্থিতি ও গঠনমূলক মতামত এই বৈঠককে আরও ফলপ্রসূ করে তোলে বলে অভিমত ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিনিধি, গন্ডাছড়া :- ত্রিপুরায় বিদ্যুতের সহজলভ্যতা বাড়ানোকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে রাজ্য সরকার। গত সাত বছরে সৌরশক্তি থেকে ২৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। আগামী দুই বছরে সৌরশক্তি থেকে আরও ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে। বুধবার ধলাই জেলার মনু বাজার সংলগ্ন জাতীয় সড়কের ধারে নির্মিত ১৩২ কেভি পাওয়ার সাবস্টেশনের উদ্বোধনে এসে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন—বিদ্যুৎ পরিষেবা সবার জন্য, তাই ফ্রি নয়, চুরি কেন? বিদ্যুৎ ব্যবহারে সততা দেখাতে হবে, গাফিলতি বরদাস্ত করা হবে না। দুপুরে ফলক উন্মোচন ও ফিতা কেটে সাবস্টেশনের আনুষ্ঠানিক সূচনা করেন মন্ত্রী। এদিন তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক শম্ভু লাল চাকমা, সমাজসেবী সঞ্জিত দেববর্মা এবং বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। জানা গেছে, ভারত সরকার ও বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় প্রায় ৪৪ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তিনির্ভর এই সাবস্টেশন গড়ে তোলা হয়েছে। প্রকল্পটির মাধ্যমে সরাসরি উপকৃত হবেন প্রায় ২১ হাজার ৫৫৪ জন গ্রাহক।
মন্ত্রী এদিন স্পষ্ট বার্তা দেন, বিদ্যুতের উন্নয়ন ও সহজলভ্যতা নিশ্চিত করতে সরকার অবিরাম চেষ্টা চালাচ্ছে। তবে নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। তিনি আশা প্রকাশ করেন, নতুন সাবস্টেশন চালু হওয়ায় ধলাই জেলার বিদ্যুৎ সমস্যার যথেষ্ট সমাধান হবে।
প্রতিনিধি, বিশালগড়, ২ সেপ্টেম্বর।। বিশালগড়ের কৃতি সন্তান ডঃ অরুণোদয় সাহা। ভারত সরকার কর্তৃক অনন্য নাগরিক সম্মাননা পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছেন । তার এই অনন্য কৃতিত্বকে সম্মান জানানো হয় বিশালগড়ে। বিশালগড়ের সামাজিক সংগঠন ত্রয়ীর উদ্যোগে মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পদ্মশ্রী ডঃ অরুণোদয় সাহাকে “বিশালগড় রত্ন” সম্মানে ভূষিত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, পঞ্চায়েত সমিতির সদস্য তপন দাস সহ ত্রয়ীর পক্ষে প্রসেনজিৎ রায়, গৌতম ঘোষ এবং প্রসেনজিৎ চক্রবর্তী। বক্তারা বিশালগড়ের সামাজিক জীবনে ডঃ অরুণোদয় সাহার অবদান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন । নিজের বক্তব্যে ডঃ অরুণোদয় সাহা বলেন তিনি তার শিক্ষা এবং কর্মজীবনে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গেছেন, অনেক কিছু শিখেছেন, কিন্তু তার সবকিছুতেই বিশালগড়ের মাটির টান তিনি অনুভব করেছেন। বিশালগড়ের সাথে তাঁর নাড়ির সম্পর্ক তাঁকে বার বার উদ্বেলিত করেছে। এদিনের এই অনুষ্ঠানে বিশালগড় রত্ন সম্মানে পেয়ে তিনি আপ্লুত বলেই আবেগ প্রকাশ করেছেন। এদিনের অনুষ্ঠানে ত্রয়ীর আয়োজনে গত ২৫ শে আগষ্ট অনুষ্ঠিত পদ্মপুরাণ পুঁথি পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।