BREAKING :
(1) গত ২৪ ঘণ্টায় আরও তিন জন ভারতীয়কে উদ্ধার করা সম্ভব হয়েছে। শুক্রবার রাতে এক্স হ্যান্ডলে পোস্ট করে এমনই জানালেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সবাল। (2) তেল ও বাণিজ্যিক নিষেধাজ্ঞায় সমাধান মিলবে না, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রয়োজন আলোচনা, দাবি জয়শঙ্করের (3) ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি, জল ঢুকে পড়ল বিমানবন্দরে! প্রবল বর্ষণের পূর্বাভাস নয়ডা, গাজ়িয়াবাদেও

ভারত কি তবে মধ্যপ্রাচ্যের নিশানায়? হরমুজ় প্রণালীতে হামলার পর ইরানি রাষ্ট্রদূতকে তলব

ভারত কি তবে মধ্যপ্রাচ্যের নিশানায়? হরমুজ় প্রণালীতে হামলার পর ইরানি রাষ্ট্রদূতকে তলব

ডেক্স প্রতিনিধি , ত্রিপুরা  : 

হরমুজ় প্রণালী পেরোনোর সময় ভারতের একটি তেলবাহী ট্যাঙ্কারকে নিশানা করে গুলি চালানোর অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে।

 সেই ঘটনায় নয়াদিল্লিতে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতালিকে তলব করল ভারতের বিদেশ মন্ত্রক।

সংবাদসংস্থা এনআইএ সূত্রে খবর, শনিবার ইরানি রাষ্ট্রদূতের কাছে ভারতীয় জাহাজে হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে।

Must Read বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী নাগরিক ।

বিদেশ মন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে ইরানি রাষ্ট্রদূতকে তলবের বিষয়টা জানিয়েছে। বিবৃতি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় ফাতালির সঙ্গে বৈঠক করেন ভারতের বিদেশ মন্ত্রকের সচিব বিক্রম মিস্রি।

 সেই বৈঠকে ভারতীয় জাহাজে হামলার বিষয় নিয়ে উদ্বেগপ্রকাশ করেন তিনি। বাণিজ্যিক জাহাজ এবং নাবিকদের নিরাপত্তার প্রতি ভারতের গুরুত্বের উপর জোর দেন বিক্রম।

অতীতে হরমুজ় দিয়ে ভারতীয় জাহাজের নিরাপদ যাতায়াতে ইরানের ভূমিকার কথাও উল্লেখ করা হয়েছে ফাতালির কাছে।

যত দ্রুত সম্ভব হরমুজ়ে জাহাজগুলির নিরাপদ যাতায়াত নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ভারতের বিদেশ মন্ত্রক।

Also Read অবৈধভাবে ভারতে প্রবেশ করে উদয়পুর রেল স্টেশনে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী । অবৈধভাবে ভারতে প্রবেশ করে উদয়পুর রেল স্টেশনে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী ।

তারা আরও জানিয়েছে, ফাতালি আশ্বাস দিয়েছেন তিনি ভারতের উদ্বেগের বিষয়টি তেহরান কর্তৃপক্ষকে জানাবেন।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram