নিজস্ব প্রতিনিধি , মধুপুর :
দালালের হাত ধরে চোরাই পথে এই দেশে প্রবেশ। আবার দালালের হাত ধরে ঐ দেশে যাওয়ার পথে এক বাড়ি থেকে এক বাংলাদেশী
সহ কোলকাতা মায়াপুর এলাকার এক ব্যক্তিকে গ্রেফতার করল মধুপুর থানার পুলিশ।
পরবর্তী সময়ে বুধবার দুপুরবেলা বাংলাদেশী এবং ভারতীয় দুই ব্যক্তিকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে।
জানা যায় গত জুলাই মাসের ১৮ তারিখ বাংলাদেশ কুমিল্লা জেলার সদর দক্ষিণের ঘোষপাড়া ইসকনের এক ভক্ত আসিশ চন্দ্র পাল বাবার নাম সন্তোষ চন্দ্র পাল কোলকাতা মায়াপুর খোয়াই
বর্ডার এলাকা দিয়ে কোলকাতা প্রবেশ করেছিল। দীর্ঘদিন মায়াপুর ইসকন মন্দিরে ভক্তদের সাথে সময় কাটিয়েছিল শেষ পর্যন্ত মায়াপুর এলাকার দালালের সাথে যোগাযোগ করে
ত্রিপুরা রাজ্যের কোনাবন চকবস্তা এলাকার বাবুল দাস নামে এক দালালের সাথে যোগাযোগ করে ট্রেনের মাধ্যমে সেখানে আসে কিন্তু আসার জন্য আশীষ চন্দ্র পালের
সাথে কোলকাতা মায়াপুর এলাকার ৬০ বছরের এক ভক্ত যার নাম প্রদীপ সরকার তাকে ঐ পাড়ে পৌঁছে দেওয়ার জন্য সঙ্গে এসেছিল।
জানা যায় , প্রদীপ সরকারের বাবার নাম মৃত গজেন্দ্র সরকার। বাড়ি মায়াপুর গৌরনগর নবদ্বীপ থানার অধীন। শেষ পর্যন্ত মধুপুর থানার পুলিশে কাছে খবর আসে বাবুল দাসের বাড়িতে
দুজন বাংলাদেশী অবস্থান করছে। এমন সময় পুলিশ হানা দিলে সেখান থেকে বাড়ির মালিক বাবুল দাস পালিয়ে যায়।পরবর্তী সময় দুজনকে উদ্ধার করে নিয়ে আসে মধুপুর থানায়।
জানা যায় বাংলাদেশ কুমিল্লা জেলা থেকে আশীষ চন্দ্র পাল কলকাতায় মায়াপুর ইসকন মন্দিরে এসেছিল।
কিন্তু সেখানে দীর্ঘদিন থাকার পর অবশেষে নিজে বাড়ি বাংলাদেশের উদ্দেশ্যে যাওয়ার পথে মধুপুর থানার পুলিশের হাতে গ্রেফতার হয়। পরে থানায় নিয়ে এসে তাদের তল্লাশি করে আশীষ চন্দ্র পালের কাছ থেকে বাংলাদেশী
১৪ হাজার ৯৭০ টাকা,একটি দামি স্যামসাং মোবাইল, বাংলাদেশী সিম এবং ভারতীয় ১৪৯০০ টাকা সহ রেলের টিকিট উদ্ধার করে।
এদিকে মধুপুর থানা পুলিশ পাসপোর্ট ভিসা আইন অমান্য করার পরিপ্রেক্ষিতে আসিস চন্দ্র
পালের বিরুদ্ধে একটি মামলা নিয়ে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করে।