BREAKING :
(1) ‘বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলে গণ্য করা হবে কি না তা সংসদের বিচার্য, এক্তিয়ারভুক্ত নয় সুপ্রিম কোর্টের’! বলল কেন্দ্রীয় সরকার (2) বন্যায় বিপর্যস্ত বিহার! প্লাবিত ১৪ জেলা, বিপদসীমার উপর দিয়ে বইছে নদীগুলি, ক্ষতিগ্রস্ত ৪০ লক্ষ মানুষ (3) ‘আঞ্চলিক নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে’, সৌদিতে হুথি হামলার নিন্দায় ভারত, নিশ্চিত করতে বলল গুরুত্বপূর্ণ প্রণালীর নিরাপত্তা

অবৈধভাবে ভারতে প্রবেশ করে উদয়পুর রেল স্টেশনে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী ।

অবৈধভাবে ভারতে প্রবেশ করে উদয়পুর রেল স্টেশনে গ্রেপ্তার বাংলাদেশি যুবতী ।

নিজস্ব প্রতিনিধি , উদয়পুর :

বাংলাদেশের সীমান্ত পার হয়ে ভারতের মধ্যে প্রতিনিয়ত প্রবেশ করছে বাংলাদেশী নাগরিকরা। অল্প বয়সী মেয়ে এবং বাংলাদেশি গৃহবধূদেরকে

ভারতের বিভিন্ন শহরে কর্মসংস্থান তৈরি করে দেওয়ার নাম করে বিভিন্ন মেসেজ পার্লারে নিয়ে যাওয়া হচ্ছে। পরবর্তী সময়ে তাদের দিয়ে বিভিন্ন খারাপ

 কাজে লাগানো হচ্ছে এবং দেশের নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলছে এক শ্রেণীর মানব পাচারকারীরা। তেমনি এক ঘটনা উঠে আসলো ত্রিপুরার উদয়পুর রেল স্টেশন থেকে ।

Must Read বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী নাগরিক । বাংলাদেশে পালাতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার এক বাংলাদেশী নাগরিক ।

রবিবার সকালে উদয়পুর রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা রেল দিয়ে শান্তির বাজার থেকে আসা এক যুবতীকে আটক করে বর্ডার সিকিউরিটি ফোর্স । জিজ্ঞাসাবাদ করে জানা যায়, বাংলাদেশের

 মাতব্বর জেলার মাদারীপুর গ্রামের বাসিন্দা সালমা আক্তার নামে এক যুবতী গত শনিবার সন্ধ্যা রাতে বিলোনিয়া ভারত- বাংলা সীমান্ত পার হয়ে দক্ষিণ ত্রিপুরায় প্রবেশ করে ।

 আজ সকালে ভারতীয় রেল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে বহি :রাজ্য আসামে যাওয়ার কথা ছিল তার । সেখানে একটি বিউটি পার্লারে ম্যাসেজ করার কাজে যোগ দেওয়ার কথা।

 কিন্তু ভারতীয় সিকিউরিটি ফোর্স কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভেতর যখন তল্লাশি শুরু করে তখন রেলের ভেতর এই সন্দেহভাজন যুবতীকে দেখতে পায়।

Also Read রাতের অন্ধকারে কি তবে বড় কোনো ছক? রাতের অন্ধকারে কি তবে বড় কোনো ছক?

পরে দক্ষিণ ত্রিপুরা থেকে রেলটি যখন উদয়পুর রেল স্টেশনে প্রবেশ করে তখন তাকে গ্রেফতার করে BSF । এই গোটা বিষয় নিয়ে মুখ খুলতে নারাজ BSF এর আধিকারিকরা ।

 পরে বাংলাদেশী যুবতীটিকে BSF-এর গাড়ি করে সিপাহীজলা জেলার গকুলনগরে বি এস এফ হেডকোয়ার্টারে নিয়ে যায় ।

 যেভাবে বাংলাদেশী নাগরিকরা ভারতে প্রবেশ করছে তাতে করে দেশের নিরাপত্তা একপ্রকার প্রশ্নচিহ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে বলে মনে করছেন সমাজের সচেতন মহল ।

Admin Desk

Admin Desk

I am senior editor of this News Portal. Me and my team verify all news with trusted sources and publish here.

Home Shorts

Categories

Facebook YouTube Instagram X (Twitter) WhatsApp Telegram