Home » মধ্যরাতে বিয়েবাড়ির সামনে হুল্লোড়, বাধা দিতেই কনের বাবাকে কুপিয়ে খুন

মধ্যরাতে বিয়েবাড়ির সামনে হুল্লোড়, বাধা দিতেই কনের বাবাকে কুপিয়ে খুন

by admin

বিয়ের আগের রাতে কনের বাবাকে কুপিয়ে খুন করার অভিযোগ চার যুবকের বিরুদ্ধে। অভিযোগ, তাঁরা বিয়েবাড়ির সামনে গিয়ে নাচানাচি করছিলেন। বাধা দিলে কনের বাবার সঙ্গে তাঁদের বচসা হয়। তারই পরিণতি হয় মর্মান্তিক। ধারালো অস্ত্র দিয়ে প্রৌঢ়কে কুপিয়ে খুন করেন ওই চার জন।

ঘটনাটি কেরলের তিরুঅনন্তপুরমের বারকালা এলাকার। মৃতের নাম রাজু (৬১)। মঙ্গলবার রাত ১টা নাগাদ তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। বুধবারই ছিল তাঁর কন্যার বিয়ে।

পুলিশ জানিয়েছে, বিয়ের আগের দিন রাতে কনের বাড়ির সামনে গিয়ে হঠাৎ হুল্লোড়ে মেতেছিলেন চার যুবক। মধ্যরাতে বাড়ির সামনে একটি গাড়িতে বসে নাচানাচি করছিলেন তাঁরা। গাড়িতে তীব্র শব্দে গান চলছিল। যুবকেরাও চিৎকার করে গান গাইছিলেন। রাতের নিস্তব্ধতা ভেদ করে এই গানে বিরক্ত হন আশপাশের অনেকেই। শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে আসেন কনের বাবা। তিনি যুবকদের বাধা দেন।

You may also like

Leave a Comment