কৈলাসহর প্রতিনিধি : রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিবাদের জেরে বৌদিকে মারধরের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বর্তমানে আহত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। কৈলাসহর মহকুমার অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা মবশির আলীর ছোট ভাই মতাছির আলীর বিরুদ্ধে তার বৌদি শিল্পী বেগমকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, গত কয়েকদিন আগে কোনো এক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার সূত্রপাত হয়। সেই বিবাদের জেরেই মতাছির আলী তার বৌদি শিল্পী বেগমের উপর শারীরিক নির্যাতন চালায় বলে দাবি আহতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় শিল্পী বেগমকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর শিল্পী বেগম ইরানি থানা-য় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই পারিবারিক বিবাদ নতুন নয়,এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হয়েছে, তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। আহত শিল্পী বেগম সুষ্ঠ বিচার দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকেই এখন তাকিয়ে এলাকাবাসী।
ত্রিপুরা
উত্তর–পূর্ব ভারতের ‘আইকনিক ব্র্যান্ড অব দ্য ইয়ার’ সম্মানে ভূষিত স্বর্ণকমল জুয়েলার্স
গুয়াহাটি, ২৮ জানুয়ারি — গুয়াহাটির র্যাডিসন ব্লু হোটেলে ২৮ জানুয়ারি অনুষ্ঠিত রাইজিং নর্থইস্ট বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে স্বর্ণকমল জুয়েলার্সকে জুয়েলারি ও লাইফস্টাইল বিভাগে “আইকনিক ব্র্যান্ড অব দ্য ইয়ার – নর্থইস্ট” সম্মানে ভূষিত করা হয়েছে।এই সম্মান ত্রিপুরার জন্য এক গর্বের মুহূর্ত, কারণ ত্রিপুরার নিজস্ব গয়নার ব্র্যান্ড স্বর্ণকমল জুয়েলার্স উত্তর–পূর্ব ভারতের মঞ্চে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। জুয়েলারি ও লাইফস্টাইল ক্ষেত্রে উৎকর্ষতা, বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিক অবদানের জন্য এই সম্মান প্রদান করা হয়।অনুষ্ঠানে কোম্পানির পক্ষে ডিরেক্টর শ্রী দিবাকর নাগ এই পুরস্কার গ্রহণ করেন। পুরস্কারটি প্রদান করেন অসমের প্রখ্যাত চলচ্চিত্র তারকা শ্রীমতী বর্ষা রাণী বিষয়া ও শ্রীমতী দীপলিনা ডেকা, যা অনুষ্ঠানের গৌরব আরও বৃদ্ধি করে।এই সাফল্যের জন্য স্বর্ণকমল জুয়েলার্স তাদের সকল সম্মানিত গ্রাহক, কর্মীবৃন্দ ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে। এই স্বীকৃতি ভবিষ্যতেও উৎকৃষ্ট কারুশিল্প, নৈতিক ব্যবসায়িক মূল্যবোধ এবং ত্রিপুরার নামকে আঞ্চলিক ও জাতীয় স্তরে আরও উজ্জ্বলভাবে তুলে ধরার অনুপ্রেরণা জোগাবে।এই সম্মান স্বর্ণকমল জুয়েলার্সকে উত্তর–পূর্ব ভারতের অন্যতম বিশ্বাসযোগ্য ও সম্মানিত গয়নার ব্র্যান্ড হিসেবে আরও সুদৃঢ় অবস্থানে পৌঁছে দিল।
বিজ্ঞাপন : উপরে উল্লেখিত প্রস্তাবিত ম্যাপ এলাকায় যে সমস্ত ব্যক্তি মালিকানাধীন রয়েছে আপনাদের অনুরোধ করা যাচ্ছে , আধার কার্ড ও জায়গার নথি নিয়ে স্ব- এলাকার তহসিল অফিসে যোগাযোগ করার জন্য । ধন্যবাদান্তে
মহকুমা প্রশাসক । উদয়পুর মহকুমা , গোমতি জেলা , ত্রিপুরা ।
কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলা-তে ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মীদের সম্মাননা
আগরতলা, ২৬ জানুয়ারি ২০২৬:
কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, মন্ত্রিবাড়ি রোড, আগরতলা, ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতীয় সেনা, নৌবাহিনী ও বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মান জানিয়ে এক ছোট কিন্তু তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে বিভিন্ন শাখার একাধিক অবসরপ্রাপ্ত সামরিক কর্মী উপস্থিত ছিলেন, যা সমগ্র পরিবেশকে গর্ব, সম্মান ও দেশপ্রেমে ভরিয়ে তোলে। কিসনা ডায়মন্ড অ্যান্ড গোল্ড জুয়েলারি স্টোর, আগরতলার ফ্র্যাঞ্চাইজি মালিক শ্রী গোপাল চন্দ্র নাগ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং দেশের প্রতি তাঁদের অসামান্য অবদান ও ত্যাগের জন্য আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।এই উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শ্রী নাগ বলেন, দেশের জন্য তাঁদের সাহস, নিষ্ঠা ও আত্মত্যাগ আজও প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে এবং প্রজাতন্ত্রের প্রকৃত চেতনাকে শক্তিশালী করে।এই অনুষ্ঠান পারস্পরিক সৌহার্দ্য ও সম্মানের মধ্য দিয়ে সম্পন্ন হয়, যা সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় বীরদের প্রতি কিসনা-র শ্রদ্ধাবোধকে তুলে ধরে।
ব্রু-পুনর্বাসন কেন্দ্রে মতবিনিময় “ব্রু রিয়াং জনজাতিদের উন্নয়নে আন্তরিক সরকার: মন্ত্রী”
শান্তির বাজার প্রতিনিধি : মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া এক প্রতিনিধি দল নিয়ে শান্তির বাজার মহকুমার কালা লাওগাংয়ে ব্রু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন করেন অজ। মিজোরাম থেকে বিতাড়িত হয়ে আসা ব্রু পরিবারগুলোর সঙ্গে তিনি মতবিনিময় করেন।মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং, দক্ষিণ জেলার জেলাশাসক মুহাম্মদ সাজাদ পি., আই.এ.এস, এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। ব্রু পরিবারগুলোর সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, সরকারি সাহায্য, এবং তাদের অভাব-অভিযোগ নিয়ে আলোচনা করেন মন্ত্রী ও প্রতিনিধি দল।মন্ত্রী জেলাশাসককে নির্দেশ দেন, যেকোনো সমস্যা হলে দ্রুত তাদের সমস্যা নিরসনে ব্যবস্থা নিতে। মন্ত্রী বলেন, “বিজেপি-আইপিএফটি জোট সরকার ব্রু রিয়াং জনজাতিদের প্রতি আন্তরিক। বিগত সরকার তাদের জন্য কিছুই করেনি, শুধু জনজাতির দরদী বলে মাঠ ঘাট কাঁপাতেন। এই সরকার ক্ষমতায় আসার পর তারা পেয়েছেন তাদের অধিকার। আমরা প্রতিনিয়ত চাইছি তাদের উন্নয়ন এবং অগ্রগতি।”ব্রু পুনর্বাসন কেন্দ্রের পরিবারগুলো মন্ত্রী, বিধায়ক এবং জেলাশাসককে হাতের কাছে পেয়ে তাদের সমস্যা অভাব অভিযোগেরকথা তুলে ধরেন।
ধর্মনগর প্রতিনিধি: বুধবার রাতে 1এক কোটি ২৬ লক্ষ টাকার নিষিদ্ধ কফ সিরাপ সহ দুই ব্যক্তিকে আটক করলো উত্তর জেলার পুলিশ উত্তর ত্রিপুরা জেলার পুলিশ সুপার অবিনাশ রাইয়ের নেতৃত্বে।তারপর সেই ধৃত দুই ব্যক্তিকে বৃহস্পতিবারের আদালতে প্রেরণ করে পুলিশ এবং মহামান্য আদালতের কাছে সাত দিনের পুলিশ রিমান্ড চায়। তারপর আদালত সবকিছু বিচার করে যেত দুই ব্যক্তিকে তিনদিনের পুলিশি রিমান্ডের প্রদান করেন। তার সাথে দুই ধৃতরা জামিনের আবেদন করলেও সেই আবেদন খারিজ করেন আদালত। তারই সাথে নির্দেশ প্রদান করেন আগামী ১২ তারিখ যেন তাদের আবার আদালতে পেশ করা হয়। কেইস নাম্বার 2026 CRB 02 U/S 21(C)/25/29/of NDPS.
প্রতিনিধি, বিশালগড়, ৯ ডিসেম্বর।। বিশালগড়ে সাঙ্গ হলো বিজেপির ছ’দিন ব্যাপি একতা পদযাত্রা। গত চার ডিসেম্বর থেকে ঐক্যবদ্ধ উন্নত শ্রেষ্ঠ বিশালগড় গড়ার আহবানে একতা পদযাত্রা শুরু হয়। বিশালগড়ের গ্রাম থেকে শহর অলিগলি মেঠো পথ পরিক্রমা করে এই পদযাত্রা। কার্যকর্তা এবং সাধারণ মানুষের ব্যাপক উচ্ছ্বাস পরিলক্ষিত হয় একতা পদযাত্রা কে কেন্দ্র করে। মঙ্গলবার পদযাত্রা শেষ অনুষ্ঠিত হয় জনসমাবেশ। মন্ডল কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত জনসভায় কার্যত জনঢল পরিলক্ষিত হয়। এখানেও নারী শক্তির জয়। জনসভা স্থল ভরিয়ে দিয়েছে বিশালগড়ের নারীরা। মঞ্চে উপস্থিত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, স্থানীয় বিধায়ক সুশান্ত দেব, পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ, পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন অতসী দাস, মন্ডল সভাপতি তপন দাস প্রমূখ। মঙ্গলবার অন্তিম দিনের পদযাত্রা নিউমার্কেট নেতাজীনগর আম বাগান প্রভৃতি এলাকা পরিক্রমা করে। নিউমার্কেট রামঠাকুর সেবা মন্দিরে আশীর্বাদ নেন বিধায়ক সুশান্ত দেব। গত ৪ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিনের পদযাত্রা উন্নয়ন আর ঐক্যবদ্ধ বিশালগড়ের বার্তা ছড়িয়েছে। প্রতিদিন ১৫ থেকে ২০ কিলোমিটার পায়ে হেঁটেছেন বিধায়ক সুশান্ত দেবের নেতৃত্বে বিজেপির কার্যকর্তারা। পদযাত্রা অঙ্গ হিসেবে বুথে বুথে ছিল গ্রামীণ খেলার আয়োজন, বসে আঁকো প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার বিকালে পদযাত্রা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক সুশান্ত দেব বলেন ২০২৩ সালে সিপিএম মুক্ত হয়েছে বিশালগড়। প্রতিটি সরকারি প্রকল্পের সুবিধা ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে। গলি থেকে রাজপথ সর্বত্র উন্নয়ন যজ্ঞ চলছে। সংগঠন এবং উন্নয়ন দুটোই চলছে সমানতালে। তিনি বলেন এই সাজানো বাগানে ছাগল ঢুকতে দেওয়া যাবে না। চোখ কান খোলা রাখতে হবে। তিনি আরো বলেন এখানকার এক সিপিএমের নেতা সামাজিক মাধ্যমে বলেছিলেন বিহার না-কি দেশের দিশা ঠিক করবে । বিহারের মানুষ আবার এনডিএ সরকার প্রতিষ্ঠা করেছে। বিহারে নোটার থেকেও কম ভোট পেয়েছে সিপিএম। কংগ্রেস সিপিএমকে সারা দেশের মানুষ প্রত্যাখান করছে। বিশালগড়ের বিজেপির কার্যকর্তারা সজাগ রয়েছে। গণতান্ত্রিক উপায়ে ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত রয়েছে বিজেপির কার্যকর্তারা। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন আমার জীবদ্দশায় সিপিএমকে দেখতে চাই না। কারণ এই সিপিএম গনহত্যার অপরাধী। বীরচন্দ্র মনু থেকে শুরু করে কল্যাণপুর , সাব্রুম থেকে ধর্মনগর মানুষের রক্ত নিয়ে হোলি খেলেছে সিপিএম। এই বিশালগড়ে বিধায়ক পরিমল সাহা এবং গৌতম দত্ত খুন হয়েছে। সিপিএম যাদেরকে খুন করেছে সেই কংগ্রেসের নেতারা আজ সিপিএমের সঙ্গে হাত মিলিয়েছে।গত নির্বাচনে এদেরকে উচিত শিক্ষা দিয়েছে মানুষ। আগামী নির্বাচনেও বিজেপিকে কেউ রুখতে পারবে না। ৬ দিনব্যাপী পদযাত্রা সম্পন্ন করার ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করেছে বিজেপির মন্ডল বুথ স্তরের কার্যকর্তা থেকে শুরু করে পঞ্চায়েতের জনপ্রতিনিধি পুরো পরিষদের কাউন্সিলর পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের সদস্যরা। এদিন উপস্থিত কার্যকর্তাদের পুষ্প বৃষ্টিতে সম্মান জানান বিধায়ক সুশান্ত দেব।
ধর্মনগর প্রতিনিধি,,আজ ভারত–বাংলাদেশ সীমান্তবর্তী কাঞ্চনপুর মহকুমার ভান্ডারী মা প্রত্যন্ত সাগরপাড়া গ্রাম আজ পরিণত হয়েছিল এক মানবিক উদ্যোগের কেন্দ্রস্থলে। আনন্দবাজার থানার অন্তর্গত এই গ্রামে ১২৪ ব্যাটালিয়ন সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আয়োজন করে একটি বিনামূল্যের চিকিৎসা শিবির। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এই শিবিরটি পরিচালিত হয় ব্যাটালিয়ন কমান্ড্যান্ট শ্রী এস. বালাসুব্রহ্মণ্যমের নির্দেশে, যা ছিল বিএসএফ-এর নাগরিক কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ।
শিবিরে নেতৃত্ব দেন ১২৪ ব্যাটালিয়নের এসএমও ডাঃ ভেনি নুহ এবং পিএইচসি জুম্পুইয়ের মেডিকেল অফিসার ডাঃ গুড্ডু দেববর্মা। দুই চিকিৎসক গ্রামবাসীদের সাধারণ রোগের কারণ, প্রতিরোধের পদ্ধতি, স্বাস্থ্যবিধি সম্পর্কে বিস্তারিত পরামর্শ দেন। পাশাপাশি, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ বিতরণ এবং নিত্যপ্রয়োজনীয় স্বাস্থ্যসামগ্রী প্রদান করা হয়।
গ্রামবাসীদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো—মোট ২৫০ জন মানুষ শিবিরে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন সাগরপাড়া গ্রামের প্রধান শ্রী ক্ষেত্র মোহন রিয়াং সহ বহু গণ্যমান্য ব্যক্তি। বিএসএফ-এর পক্ষ থেকে শিবিরে অংশ নেন শ্রী অনিল বোধ, ২ আইসি সহ ০২ জন কর্মকর্তা, ০৮ জন অধস্তন কর্মকর্তা এবং ৩৫ জন জওয়ান।
শিবির শেষে স্থানীয় মানুষের সন্তুষ্টি ছিল স্পষ্ট। গ্রামবাসীরা বিএসএফ-এর এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সীমান্তবর্তী অঞ্চলগুলিতে এরকম আরও স্বাস্থ্য শিবির আয়োজনের অনুরোধ জানান।
মানবিকতার এই কর্মসূচি আবারও প্রমাণ করল—সীমান্ত রক্ষার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নত করতেও বিএসএফ সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।
ধর্মনগর প্রতিনিধি : অবশেষে শুরু হলো ধর্মনগরের তিন নম্বর ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার কাজ ।
বিগত দুই দিন আগে তিন নম্বর ব্রিজ এলাকায় একই দিনে পরপর চারটি দুর্ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তারপর এলাকাবাসী রাতের বেলা পথ অবরোধ করেন।মুহূর্তের মধ্যেই ছোট বড় সকল ধরনের গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় । পুলিশও আসে সেই অবরো স্থলে এবং পরিস্থিতি সামল দেয়। তার সাথে অবরোধ স্থলে পৌঁছান বিভিন্ন জনপ্রতিনিধিরা। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার অভিযোগ তুলে গ্রামবাসীরা নিরাপদ চলাচলের দাবি জানান। জনপ্রতিনিধিদের আশ্বাসদেন পরেরদিন থেকেই কাজ শুরু হবে। অবশেষে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। কথা ছিল পরের দিন থেকে শুরু হবে রাস্তার কাজ অবশেষে অবরোধ প্রত্যাহারের দুদিন পরই সংবাদ মাধ্যমের সামনে ধরা পড়ল দুর্ঘটনা ঘটে যাওয়া সেই জায়গাতেই শুরু হয়েছে রাস্তার মেরামতের কাজ। জনপ্রতিনিধিরা কথা দিয়েই কাজ শুরু করেছেন বলে জানান এলাকাবাসী।