Home » দেবরের হাতে বৌদি আক্রান্ত, জেলা হাসপাতালে চিকিৎসাধীন

দেবরের হাতে বৌদি আক্রান্ত, জেলা হাসপাতালে চিকিৎসাধীন

by admin

কৈলাসহর প্রতিনিধি :   রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে পারিবারিক বিবাদের জেরে বৌদিকে মারধরের অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। বর্তমানে আহত অবস্থায় ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ওই গৃহবধূ। কৈলাসহর মহকুমার অন্তর্গত রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ডে চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা মবশির আলীর ছোট ভাই মতাছির আলীর বিরুদ্ধে তার বৌদি শিল্পী বেগমকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ, গত কয়েকদিন আগে কোনো এক বিষয়কে কেন্দ্র করে পারিবারিক ঝামেলার সূত্রপাত হয়। সেই বিবাদের জেরেই মতাছির আলী তার বৌদি শিল্পী বেগমের উপর শারীরিক নির্যাতন চালায় বলে দাবি আহতের পরিবারের। গুরুতর আহত অবস্থায় শিল্পী বেগমকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে ঘটনার পর শিল্পী বেগম ইরানি থানা-য় অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই পারিবারিক বিবাদ নতুন নয়,এর আগেও বিষয়টি নিয়ে একাধিকবার শালিসি বৈঠক হয়েছে, তবে কোনো স্থায়ী সমাধান হয়নি। আহত শিল্পী বেগম সুষ্ঠ বিচার দাবিতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়েছেন। রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতে এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকেই এখন তাকিয়ে এলাকাবাসী।

You may also like

Leave a Comment