Home » সিপাহীজলা জেলায় পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী

সিপাহীজলা জেলায় পর্যালোচনা বৈঠক করেন কেন্দ্রীয় মন্ত্রী

by admin

প্রতিনিধি, বিশালগড়, ১৩ সেপ্টেম্বর।। ভারত সরকারের গৃহীত প্রকল্প গুলোর সঠিক বাস্তবায়ন হচ্ছে কি-না তা খতিয়ে দেখতে কেন্দ্রীয় মন্ত্রীরা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে সফর করছে। কেন্দ্রীয় মন্ত্রীরা জেলা স্তরে পর্যালোচনা বৈঠক করছে।
বুধবার সিপাহীজলা জেলা সফর করেন কেন্দ্রীয় শিল্প ওপর বাণিজ্য মন্ত্রণালয়ের রাজ্যমন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল। শিল্পের সম্ভাবনা রপ্তানি বৃদ্ধির মাধ্যমে জেলার উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক করেন তিনি। জেলা শাসকের মিলনায়তনে আয়োজিত বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবাদল বণিক, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, শিল্প উন্নয়ন নিগমের সচিব বিশ্বেশ্বরী বি, বিধায়ক অন্তরা দেব সরকার, বিধায়ক কিশোর বর্মন, বিধায়ক শ্যামল চক্রবর্তী, বিধায়ক তফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ সহ সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা৷ বৈঠক শেষে কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল জানান সারা দেশে শিল্পের বিকাশ ঘটেছে। রপ্তানি বৃদ্ধি হয়েছে। এই সিপাহীজলা জেলায় প্রচুর রাবার উৎপাদন হয়। রাবারকে ভিত্তি করে শিল্পের সম্ভাবনা রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। তাই রপ্তানিতে কোন অসুবিধা হবে না। এছাড়া কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে তিনি জানান। মন্ত্রী অনুপ্রিয়া সিং প্যাটেল জানান রাজ্য সরকারের মাধ্যমে সিপাহীজলা জেলার সকল অংশের মানুষের সার্বিক কল্যাণ হচ্ছে। সকল প্রকল্প পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে।

You may also like

Leave a Comment