Home » ছেলের জন্য কাজ কমিয়েছেন, এ বার গানের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে সোনালি

ছেলের জন্য কাজ কমিয়েছেন, এ বার গানের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে সোনালি

by admin

ছেলে হওয়ার পর থেকে তিনি অনেকটাই কাজ কমিয়ে দিয়েছেন। এই সময়টা শুধুই পরিবারকে দিতে চান অভিনেত্রী সোনালি চৌধুরী। তাই এখন খুব বেশি ছোট পর্দায় দেখা যায় না অভিনেত্রীকে। বেশ কিছু দিন আগে ‘বোধিসত্ত্বের বোধবুদ্ধি’ সিরিয়ালে তাঁকে শেষ দেখেছিলেন দর্শক। তার পর কেটে গিয়েছে বেশ অনেকগুলো মাস। এ বার ‘সান বাংলা’র একটি গানের অনুষ্ঠানে সঞ্চালিকা হিসাবে দেখা যাবে সোনালিকে। অনুষ্ঠানের নাম ‘বাংলা মেলোডি’। ইতিমধ্যেই প্রোমো শুট করে ফেলেছেন সোনালি। যদিও মাঝে দুটি ছবির কাজ করেছেন তিনি। তবে এই অনুষ্ঠানের মাধ্যমেই পুরোদমে কাজে ফিরছেন তিনি। এখন তাঁর ছেলের বয়স দু’বছর। একটু একটু কথা বলতে শিখছে সে। একটু বড় হয়েছে বলেই সোনালি রাজি হয়েছে সঞ্চালনা করার জন্য।

You may also like

Leave a Comment