Home » গন্ডাছড়া বাজার কমিটি গঠন

গন্ডাছড়া বাজার কমিটি গঠন

by admin

প্রতিনিধি, গন্ডাছড়া ৫ সেপ্টেম্বর:- মঙ্গলবার গন্ডাছড়া মার্চেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়। এদিন গন্ডাছড়া দুর্গাবাড়ি প্রাঙ্গনে গন্ডাছড়া বাজার ব্যবসায়ীরা এক সাধারণ সভার মাধ্যমে পুরাতন কমিটি ভেঙ্গে আগামী তিন বছরের জন্য সর্বসম্মতি ক্রমে ৪৬ জনকে নিয়ে নতুন কমিটি গঠন করে। এরমধ্যে কার্যকরী কমিটিতে থাকছেন ১৫ জন। নতুন কমিটির সভাপতি হিসেবে পুনঃনির্বাচিত হয় বাজারের প্রবীণ ব্যবসায়ী সীতানাথ সাহা, সম্পাদক হিসাবে নির্বাচিত হয় তরুণ দেবনাথ এবং কোষাধ্যক্ষ হিসাবে পুনর নির্বাচিত হয় রিপন রায়। সাধারণ সভায় উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী সমীর রঞ্জন ত্রিপুরা, আদিত্য সরকার, গোপাল সরকার। আমন্ত্রিত অতিথিরা পুরাতন কমিটির সম্পাদক, সভাপতি এবং কোষাধ্যক্ষের হাতে একটি করে স্মারকলিপি তুলে দেন। পাশাপাশি নতুন কমিটি যাতে আগামী তিন বছর সুন্দর এবং সুষ্ঠুভাবে বাজার পরিচালনা করে তারও কামনা রাখেন।

You may also like

Leave a Comment